সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়মসজিদে নববির প্রবীণ শিক্ষক শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজির ইন্তেকাল

মসজিদে নববির প্রবীণ শিক্ষক শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজির ইন্তেকাল

icon
দর্পণ টিভি লন্ডন
মসজিদে নববির প্রবীণ শিক্ষক শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজির ইন্তেকাল

সৌদি আরবের পবিত্র মদিনায় মসজিদে নববির প্রখ্যাত কোরআন শিক্ষক শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে মদিনার আলেম সমাজ ও দেশ বিদেশের অগণিত শিক্ষার্থীর মাঝে গভীর শোক নেমে এসেছে।

দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে তিনি মসজিদে নববিতে পবিত্র কোরআন এবং দশ কেরাতের পাঠদান করে আসছিলেন। এমন এক সময় থেকে তিনি দরস প্রদান শুরু করেন, যখন মসজিদে নববিতে আধুনিক সুযোগ সুবিধা ছিল না। সে সময় মসজিদের প্রাঙ্গণে কার্পেটের পরিবর্তে কাঁকর বিছানো থাকত। প্রতিকূল পরিবেশেও তিনি নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে শিক্ষাদান অব্যাহত রাখেন।

সহকর্মী ও শিক্ষার্থীদের বর্ণনা অনুযায়ী, অর্ধশতাব্দীর শিক্ষকতা জীবনে তিনি প্রায় কখনোই পাঠদান বন্ধ করেননি। জীবনের এক বিরল ঘটনার কথা উল্লেখ করে অনেকে জানান, আপন বোনের ইন্তেকালের দিন তিনি স্বল্প সময়ের জন্য বিরতি নেন। জানাজা ও দাফন সম্পন্ন করে আবারও শিক্ষার্থীদের মাঝে ফিরে এসে নিয়মিত পাঠদান চালিয়ে যান। কোরআনের প্রতি তার এই গভীর অনুরাগ ও দায়িত্ববোধ তাকে শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।

তার তত্ত্বাবধানে শিক্ষাগ্রহণ করে বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য শিক্ষার্থী হাফেজ, আলেম, শিক্ষক ও দাঈ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে তার শিক্ষা ও তিলাওয়াতের ধারা বিস্তৃত হয়েছে মুসলিম বিশ্বজুড়ে।

জানাজা শেষে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। কোরআনের খেদমতে নিবেদিত এই শিক্ষকের অবদান তার ছাত্রদের মাধ্যমে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।