সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়ম্যানচেস্টার ফ্লাইট বাতিল নয়, হজযাত্রী পরিবহনে সাময়িক স্থগিত, জানালেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ম্যানচেস্টার ফ্লাইট বাতিল নয়, হজযাত্রী পরিবহনে সাময়িক স্থগিত, জানালেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

icon
দর্পণ টিভি লন্ডন
ম্যানচেস্টার ফ্লাইট বাতিল নয়, হজযাত্রী পরিবহনে সাময়িক স্থগিত, জানালেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট বিভাগের অবকাঠামো উন্নয়ন ও প্রবাসী সেবার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। তিনি বলেছেন, ম্যানচেস্টারগামী ফ্লাইট বাতিল করা হয়নি, হজযাত্রীদের যাতায়াত নিশ্চিত করতে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেট বিভাগের উন্নয়নে নির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করতে চান। মহাসড়ক, রেল ও বিমান খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, লাগেজ জটিলতা নিরসন এবং যাত্রীসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রবাসীরা যাতে বিমানবন্দরে এসে সম্মানজনক ও নির্বিঘ্ন সেবা পান, সে লক্ষ্যেই কাজ চলছে।

ম্যানচেস্টার ফ্লাইট প্রসঙ্গে তিনি বলেন, এটি স্থায়ীভাবে বাতিল হয়নি। হজ মৌসুমে যাত্রী পরিবহনের সুবিধার্থে সাময়িক বিরতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে এবং আগামী এক বছরের মধ্যে সার্বিক ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, জেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক স্টেলিং তারিয়াং, সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, গোয়াইনঘাট যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।

উন্নয়ন, সেবা ও আস্থার প্রশ্নে প্রবাসী অধ্যুষিত সিলেটের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগই পারে মানুষের বিশ্বাসকে আরও দৃঢ় করতে।