সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় গ্রাম পুলিশ নিয়োগে কেউ উত্তীর্ণ নয়

জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় গ্রাম পুলিশ নিয়োগে কেউ উত্তীর্ণ নয়

icon
দর্পণ টিভি লন্ডন
জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় গ্রাম পুলিশ নিয়োগে কেউ উত্তীর্ণ নয়

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ নিয়োগের বাছাই পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় সকল প্রার্থীকে অনুত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।

বুধবার ২৫ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ হলরুমে এ নিয়োগ ও বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি মহল্লাদার পদে গ্রাম পুলিশ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। মোট ৩৮ জন প্রার্থী আবেদন করেন। প্রথমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। এরপর নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেধা যাচাইয়ের অংশ হিসেবে সকলকে জাতীয় সংগীত লিখতে বলা হয়। এ জন্য সময় নির্ধারণ করা হয় ১৫ মিনিট।

তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে সক্ষম হননি। ফলে নিয়োগ কমিটি কাউকেই উত্তীর্ণ ঘোষণা করতে পারেনি। প্রশাসন জানিয়েছে, পরবর্তী সময়ে পুনরায় নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে।

নিয়োগ বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, এলজিইডির উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু জানান, শারীরিক যাচাই শেষে মেধা মূল্যায়নের অংশ হিসেবে জাতীয় সংগীত লিখতে দেওয়া হয়েছিল। অত্যন্ত দুঃখজনকভাবে কোনো প্রার্থীই তা শুদ্ধভাবে লিখতে পারেননি। তিনি বলেন, সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশের প্রতি মৌলিক ধারণা থাকা প্রয়োজন।

ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় পরিচয় ও দায়িত্ববোধের প্রশ্নে এমন বাস্তবতা অনেককে ভাবিয়ে তুলেছে। দেশপ্রেম কেবল আবেগ নয়, জ্ঞান ও সচেতনতারও বিষয়। সেই উপলব্ধিই ভবিষ্যৎ প্রজন্মকে আরও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।