সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়শিগগির ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগির ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
শিগগির ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে পুলিশের জনবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। খুব শিগগিরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জনবল বাড়ানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও জানান, কনস্টেবল নিয়োগের পাশাপাশি উপপরিদর্শক পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সহকারী পুলিশ সুপার নিয়োগও যথাসময়ে সম্পন্ন করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

এ ছাড়া পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যথাযথ পরীক্ষার মাধ্যমে শিগগির এসব পদে নিয়োগ সম্পন্ন হবে।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর জনবল ও দক্ষতা বৃদ্ধি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করে। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার, আর সেই লক্ষ্যেই এই নিয়োগ উদ্যোগ নতুন গতি যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।