বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকসিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে প্রিন্স অ্যান্ড্রুকে বাদ দিতে আইন ভাবনায় ব্রিটিশ সরকার

সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে প্রিন্স অ্যান্ড্রুকে বাদ দিতে আইন ভাবনায় ব্রিটিশ সরকার

icon
দর্পণ টিভি লন্ডন
সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে প্রিন্স অ্যান্ড্রুকে বাদ দিতে আইন ভাবনায় ব্রিটিশ সরকার

কুখ্যাত দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–এর সঙ্গে সম্পর্কের অভিযোগ ঘিরে সমালোচনার মুখে পড়া ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু–কে সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে অপসারণের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বর্তমানে অ্যান্ড্রু উত্তরাধিকার তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। তবে সরকার আইন প্রণয়নের মাধ্যমে তাকে তালিকা থেকে বাদ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লুক পোলার্ড মন্তব্য করেছেন, তদন্তের ফলাফল যাই হোক, এমন পদক্ষেপ সঠিক সিদ্ধান্ত হতে পারে। তবে তিনি এটিও বলেছেন, চলমান পুলিশি তদন্ত শেষ হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া যুক্তিযুক্ত হবে।

অ্যান্ড্রুর বিরুদ্ধে সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালে অসদাচরণের অভিযোগে বৃহস্পতিবার তাকে হেফাজতে নেওয়া হয় এবং প্রায় ১১ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। তদন্ত অব্যাহত রয়েছে। তিনি বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, সরকার বাকিংহাম প্যালেসের সঙ্গে সমন্বয় করে অ্যান্ড্রুকে সিংহাসনের নিকটবর্তী অবস্থান থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে কাজ করছে। পার্লামেন্টে এ সংক্রান্ত আইন উত্থাপিত হলে তা সর্বদলীয় সমর্থন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যান্ড্রু দীর্ঘদিন উইন্ডসরের ৩০ কক্ষবিশিষ্ট রয়্যাল লজে বসবাস করেছেন। সাম্প্রতিক দিনগুলোতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। টেমস ভ্যালি পুলিশ তদন্ত কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে।

বিরোধী লিবারেল ডেমোক্র্যাট ও এসএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের আইনপ্রণেতারা তাকে উত্তরাধিকার তালিকা থেকে সরানোর পক্ষে অবস্থান জানিয়েছেন। তবে লেবার পার্টির রাজতন্ত্রবিরোধী কয়েকজন সাংসদ মনে করছেন, তালিকায় অষ্টম স্থানে থাকায় বাস্তবে তার সিংহাসনে আরোহনের সম্ভাবনা এমনিতেই অত্যন্ত ক্ষীণ।

এর আগে ডাউনিং স্ট্রিট জানিয়েছিল, উত্তরাধিকার তালিকায় পরিবর্তন আনার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান পুনর্বিবেচনা করা হচ্ছে।

প্রস্তাবিত আইন কার্যকর হতে হলে পার্লামেন্টের দুই কক্ষে পাস হওয়ার পাশাপাশি রাজার সম্মতি প্রয়োজন হবে। পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, জ্যামাইকা ও নিউ জিল্যান্ডসহ কমনওয়েলভুক্ত সেই ১৪টি দেশের সমর্থন লাগবে, যেখানে চার্লস তৃতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইতিহাসে সর্বশেষ ১৯৩৬ সালে আইন প্রণয়নের মাধ্যমে উত্তরাধিকার তালিকা থেকে কাউকে অপসারণ করা হয়েছিল। সে সময় স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করায় অষ্টম এডওয়ার্ড ও তার বংশধরদের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

উল্লেখ্য, এপস্টেইন–সংক্রান্ত বিতর্কিত এক সাক্ষাৎকারের পর ২০১৯ সালে অ্যান্ড্রু সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং পরবর্তীতে তার বিভিন্ন রাজকীয় খেতাবও প্রত্যাহার করা হয়।

রাজতন্ত্রের ভাবমূর্তি ও সাংবিধানিক কাঠামোর প্রশ্নে বিষয়টি এখন যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত হয়েছে। তদন্তের চূড়ান্ত ফল এবং সম্ভাব্য আইনি পদক্ষেপ—দুটির দিকেই এখন নজর সবার।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত