শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
সাম্প্রতিক
২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি
হোমখেলাগার্সিয়ার হ্যাটট্রিকে উড়ন্ত রিয়াল, বেতিসকে ৫–১ গোলে বিধ্বস্ত

গার্সিয়ার হ্যাটট্রিকে উড়ন্ত রিয়াল, বেতিসকে ৫–১ গোলে বিধ্বস্ত

icon
দর্পণ টিভি লন্ডন
গার্সিয়ার হ্যাটট্রিকে উড়ন্ত রিয়াল, বেতিসকে ৫–১ গোলে বিধ্বস্ত

চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে মাঠের বাইরে থাকলেও রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে কোনো ঘাটতি দেখা যায়নি। ফরাসি তারকার অনুপস্থিতিতে দায়িত্বটা দারুণভাবে সামলেছেন তরুণ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়া। লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে ৫–১ গোলের বড় জয় নিশ্চিত করেছেন তিনি।

ম্যাচের ২০ মিনিটে রিয়ালের হয়ে গোলের খাতা খুলে দেন গার্সিয়া। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে, ৫০ মিনিটে চোখ ধাঁধানো এক ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন এই স্প্যানিশ স্ট্রাইকার। তার ছয় মিনিট পর রাউল আসেনসিও গোল করলে ৩–০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

ঘরের মাঠে বড় জয়ের পথে থাকলেও ৬৬ মিনিটে একটি গোল শোধ করে বেতিস। তবে ৮২ মিনিটে আবারও জালের দেখা পেয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন গার্সিয়া। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফ্রান গার্সিয়ার গোল ম্যাচের স্কোরলাইন দাঁড় করায় ৫–১।

এমবাপ্পের জায়গায় একাদশে সুযোগ পাওয়া ২১ বছর বয়সী গার্সিয়ার অনবদ্য পারফরম্যান্সে লিগ শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে সক্ষম হয়েছে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের সংগ্রহ এখন ৪৫ পয়েন্ট, যা তাদের দ্বিতীয় স্থানে রেখেছে। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।