মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
শিরোনাম: মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ শিরোনাম: মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ শিরোনাম: জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত** ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’, জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন* ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু** ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › খেলা › দুই হলুদ কার্ডে নিষেধাজ্ঞার শঙ্কায় হামজা চৌধুরী

দুই হলুদ কার্ডে নিষেধাজ্ঞার শঙ্কায় হামজা চৌধুরী

icon
দর্পণ টিভি লন্ডন
দুই হলুদ কার্ডে নিষেধাজ্ঞার শঙ্কায় হামজা চৌধুরী

পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচে হারের পাশাপাশি বড় ধাক্কা খেয়েছে শেফিল্ড ইউনাইটেড। দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরীকে পরবর্তী ম্যাচে নাও পেতে পারে দলটি। এদিকে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচে দুই হলুদ কার্ডের কারণে বহিষ্কৃত হন হামজা। নিয়ম অনুযায়ী, এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হলে আগামী শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

ম্যাচ শেষে কোচ ক্রিস ওয়াইল্ডার দাবি করেন, শুরুতে হামজাকে লাল কার্ড দেখানো হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। এ ঘটনায় নিজেদের প্রতি অন্যায় হয়েছে বলে মনে করছে শেফিল্ড ইউনাইটেড।

রেফারির সিদ্ধান্ত নিয়ে সরাসরি মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার কথা জানিয়ে ওয়াইল্ডার বলেন, পুরো ঘটনা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে। নিজের বক্তব্যের পক্ষে ওয়েস্ট হাম ও কুইন্স পার্ক রেঞ্জার্সের মধ্যকার একটি ম্যাচের ঘটনাও তুলে ধরেন তিনি।

পোর্টসমাউথের কাছে হারের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের তালিকায় ১৫ নম্বরে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে পোর্টসমাউথ। এমন পরিস্থিতিতে হামজাকে পরবর্তী ম্যাচে না পাওয়ার আশঙ্কা দলটির জন্য বাড়তি উদ্বেগ তৈরি করেছে।