শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
সাম্প্রতিক
২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি
হোমখেলাফাহিম চৌধুরীর আ*পত্তিকর ফেসবুক স্ট্যাটাসে ক্ষু*ব্ধ সাংবাদিকরা, সিলেট টাইটান্সের ম্যাচ বর্জন

ফাহিম চৌধুরীর আ*পত্তিকর ফেসবুক স্ট্যাটাসে ক্ষু*ব্ধ সাংবাদিকরা, সিলেট টাইটান্সের ম্যাচ বর্জন

icon
দর্পণ টিভি লন্ডন
ফাহিম চৌধুরীর আ*পত্তিকর ফেসবুক স্ট্যাটাসে ক্ষু*ব্ধ সাংবাদিকরা, সিলেট টাইটান্সের ম্যাচ বর্জন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ১২তম আসর চলাকালে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সিলেটে দায়িত্বরত ক্রীড়া সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই স্ট্যাটাসকে আপত্তিকর ও সাংবাদিক সমাজকে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে সিলেট টাইটান্সের একটি ম্যাচ বর্জন করেছেন সাংবাদিকরা।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে ফাহিম আল চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে সাংবাদিকদের উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দু’মুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না! নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে!”—এমন মন্তব্যকে দৃষ্টিকটু ও অবমাননাকর বলে মনে করছেন সাংবাদিকরা।

এই বক্তব্যের প্রতিবাদে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কর্মরত সাংবাদিকরা সিলেট টাইটান্সের ওই দিনের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেন। প্রতিবাদরত সাংবাদিকরা জানান, ফাহিম চৌধুরীর বক্তব্য পেশাদার সাংবাদিকতার মর্যাদার পরিপন্থী এবং পুরো সাংবাদিক সমাজকে অপমান করার শামিল।

সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফাহিম আল চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সংশ্লিষ্ট পোস্টটি মুছে ফেলতে হবে। অন্যথায় সিলেট টাইটান্সের পরবর্তী সব ম্যাচ, অনুশীলন ও সংবাদ সম্মেলন বর্জনের কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনায় সিলেটের ক্রীড়া সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানান। ফেসবুকে দেওয়া একাধিক পোস্টে তারা জানান, ফাহিম আল চৌধুরীর আপত্তিকর মন্তব্যের কারণে সিলেটে অনুষ্ঠিত চলতি বিপিএলের ম্যাচ, অনুশীলন সেশন ও সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে এই বর্জন আরও বিস্তৃত করা হবে।

এ বিষয়ে ফাহিম আল চৌধুরীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।