শনিবার , ০১ আগস্ট ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ
হোমখেলামার্চে সিলেটে ফিরতে পারে জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ, ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা

মার্চে সিলেটে ফিরতে পারে জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ, ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা

icon
দর্পণ টিভি লন্ডন
মার্চে সিলেটে ফিরতে পারে জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ, ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা

হামজা চৌধুরীর আগমনকে কেন্দ্র করে জাতীয় ফুটবল দল নিয়ে সমর্থকদের আগ্রহ বেড়েছে। এতদিন জাতীয় দলের হোম ম্যাচগুলো ঢাকায় হওয়ায় দেশের বাইরে থাকা দর্শকদের সরাসরি মাঠে খেলা দেখার সুযোগ সীমিত ছিল। তবে আসন্ন ফিফা উইন্ডোতে ঢাকার বাইরে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সবকিছু চূড়ান্ত হলে মার্চে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে জাতীয় দলের একটি আন্তর্জাতিক ম্যাচ।

বাফুফে সূত্রে জানা গেছে, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরের মাঠে। এর আগে ২০ মার্চ জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে এবং ২৮ মার্চ দল দেশ ছাড়বে। এই সময়ের মধ্যে ১০ দিনের মধ্যে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে চায় বাফুফে।

শনিবার বাফুফে ভবনে ন্যাশনাল টিমস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, ফিফা উইন্ডোতে একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং প্রতিপক্ষ নির্বাচন নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, কম্বোডিয়া ও তিমুর লেসতের সঙ্গে আলাপ এগোচ্ছে এবং দুই দলের মধ্যে যে কোনো একটির সঙ্গে ম্যাচ চূড়ান্ত হতে পারে।

পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রায় তিন বছর পর সিলেটে ফিরবে জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ। এর আগে ২০২৩ সালের মার্চে সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। এরপর সেখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি।

বাফুফে জানিয়েছে, ফুটবলকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন অঞ্চলের দর্শকদের মাঠে এসে জাতীয় দলের খেলা দেখার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই ঢাকার বাইরে ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটে ম্যাচ আয়োজন প্রসঙ্গে আমিরুল ইসলাম বাবু জানান, হোম ভেন্যু হিসেবে ম্যাচটি রাখতে সবাই একমত এবং এই ম্যাচের মাধ্যমে সিলেট স্টেডিয়ামকে কার্যক্রমে ফেরানোর লক্ষ্যও রয়েছে।

এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের বর্তমান অবস্থানে বাংলাদেশ পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। সিঙ্গাপুর ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে, ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হংকং এবং ২ পয়েন্ট নিয়ে তালিকার নিচে ভারত।

সূত্র: টি স্পোর্টস