বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › খেলা › টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আলোচনায় ঢাকায় আসতে পারে আইসিসি প্রতিনিধি দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আলোচনায় ঢাকায় আসতে পারে আইসিসি প্রতিনিধি দল

icon
দর্পণ টিভি লন্ডন
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আলোচনায় ঢাকায় আসতে পারে আইসিসি প্রতিনিধি দল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য আইসিসির একটি প্রতিনিধি দল ঢাকায় আসতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা এ কথা বলেন। তিনি জানান, আগেও এ বিষয়ে বিসিবি ও আইসিসির মধ্যে ই-মেইল যোগাযোগ হয়েছে এবং একটি ভার্চুয়াল বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। তবে ওই আলোচনা শেষে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী, তবে তাদের অবস্থান অনুযায়ী তারা ভারত ছাড়া অন্য ভেন্যুতে খেলতে চায়। তিনি আরও বলেন, তাদের দৃষ্টিতে শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা রয়েছে এবং বিষয়টি আলোচনার মাধ্যমে এগোতে পারে।

এদিকে আইসিসির প্রতিনিধি দল ঢাকায় এলে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠকে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।