শনিবার , ০১ আগস্ট ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ
হোমখেলাসমঝোতার পর আজ থেকেই ফের শুরু হচ্ছে বিপিএল, স্থগিত দুই ম্যাচও মাঠে

সমঝোতার পর আজ থেকেই ফের শুরু হচ্ছে বিপিএল, স্থগিত দুই ম্যাচও মাঠে

icon
দর্পণ টিভি লন্ডন
সমঝোতার পর আজ থেকেই ফের শুরু হচ্ছে বিপিএল, স্থগিত দুই ম্যাচও মাঠে

ক্রিকেটারদের বয়কট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বিতর্কের প্রেক্ষাপটে স্থগিত হওয়ার আশঙ্কা কাটিয়ে আজ শুক্রবার ১৬ জানুয়ারি থেকে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। আলোচনা ও সমঝোতার পর টুর্নামেন্ট পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পুনরায় শুরুর বিষয়ে ঘোষণা দেওয়া হয়।

বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। পরবর্তীতে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, বয়কট হওয়া ওই দুটি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিসিবি সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বোর্ড কর্মকর্তারা। পরে রাত সাড়ে ১০টার দিকে ক্রিকেটারদের সঙ্গেও বৈঠক হয়। বৈঠক শেষে বিপিএল পুনরায় শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যার রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানস ম্যাচ দুটি শুক্রবার যথাক্রমে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। শুক্রবারের পূর্বনির্ধারিত ম্যাচগুলো স্থানান্তর করা হয়েছে শনিবারে এবং শনিবারের ম্যাচগুলো হবে রোববার।

এছাড়া ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এলিমিনেটর ও কোয়ালিফায়ার ১ একদিন পিছিয়ে ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি অপরিবর্তিত রাখা হয়েছে।

বিতর্কের সূত্রপাত হয় বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ঘিরে, যেখানে তিনি ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না গেলে বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা সে বিষয়ে ইঙ্গিত দেন বলে জানানো হয়। এর পর পরিচালক পদ থেকে তার পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা সময় বেঁধে দিলেও তিনি পদত্যাগ করেননি। তবে বৃহস্পতিবার বিকেলে তাকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বোর্ড।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াব সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একই সঙ্গে কোয়াব তাদের সংবাদ সম্মেলনে বিপিএল বয়কটের পেছনে আরও কয়েকটি কারণ তুলে ধরেছে। এর মধ্যে ঢাকার ক্রিকেটের চলমান সংকট নিরসন, নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত, ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফিক্সিংয়ের অভিযোগে অঘোষিত নিষেধাজ্ঞার বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি রয়েছে। এসব বিষয়ে দ্রুত উদ্যোগের আশ্বাস দিয়েছে বিসিবি।