রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমখেলাবিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

icon
দর্পণ টিভি লন্ডন
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সূচি প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফা জানিয়েছে, আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে সব দলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হবে।

তবে জাতীয় দলগুলো চাইলে এর আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করতে পারবে। কিন্তু ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের আগে সেটিকে চূড়ান্ত স্কোয়াড হিসেবে গণ্য করা হবে না।

ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দলকে প্রথমে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। যদিও সেই তালিকা প্রকাশ করবে না ফিফা।

পরবর্তীতে ওই প্রাথমিক তালিকা থেকে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল নির্বাচন করা হবে। এর মধ্যে অন্তত তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।

আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এবারের আসর যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।