শনিবার , ০১ আগস্ট ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ
হোমখেলাবাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি; ঢাকায় প্রদর্শনী আজ

বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি; ঢাকায় প্রদর্শনী আজ

icon
দর্পণ টিভি লন্ডন
বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি; ঢাকায় প্রদর্শনী আজ

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের আগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে সোনালি ট্রফিটি বাংলাদেশে এসেছে। এতে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বুধবার ১৪ জানুয়ারি সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এটি বাংলাদেশের জন্য ফিফা ট্রফি ট্যুরের চতুর্থ সফর। এ সময় ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

এবারের বিশ্বকাপের আয়োজন শুরু হওয়ার কথা ১১ জুন, মেক্সিকো থেকে। এই আসরে প্রথমবার ৪৮ দল অংশগ্রহণ করবে। বিশ্বকাপ শুরুর আগেই ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের জন্য ট্রফি দেখার সুযোগ রাখা হয়েছে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার পাঁচতারা হোটেল র‍্যাডিসন ব্লুতে আজ দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রফি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। কোকাকোলা স্পন্সরশিপে আয়োজিত এই প্রদর্শনীতে কোকাকোলার বিশ্বকাপ ক্যাম্পেইনের নির্বাচিত অংশগ্রহণকারীরা সরাসরি ট্রফি দেখতে ও ছবি তোলার সুযোগ পাবেন। প্রবেশের ক্ষেত্রে বৈধ টিকিটের প্রিন্ট বা স্ক্রিনশট এবং কোকা কোলার ক্যাপ প্রদর্শনের কথা জানানো হয়েছে।

আয়োজকরা দর্শকদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে। ট্রফি স্পর্শ করা যাবে না, বড় ব্যাকপ্যাক বহন, ধূমপান, টিকিট হস্তান্তর এবং কোনো দেশের পতাকা নিয়ে প্রবেশের অনুমতি নেই। পাশাপাশি ধারালো বা নিষিদ্ধ সামগ্রী আনা কঠোরভাবে নিষিদ্ধ বলে জানানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ট্রফির এই সফরকে ঘিরে আগ্রহী দর্শকদের নির্ধারিত নিয়ম মেনে নির্ধারিত সময়ে ভেন্যুতে উপস্থিত থাকতে অনুরোধ করেছে আয়োজক পক্ষ।