মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা
হোমস্থানীয় সংবাদসিলেট গ্যাস ফিল্ডসে অবসরপ্রাপ্ত ১০ কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা

সিলেট গ্যাস ফিল্ডসে অবসরপ্রাপ্ত ১০ কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা

icon
দর্পণ টিভি লন্ডন
সিলেট গ্যাস ফিল্ডসে অবসরপ্রাপ্ত ১০ কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডে অবসর গ্রহণকারী ১০ জন কর্মকর্তা ও কর্মচারীর সম্মানে অবসর-উত্তর ছুটিতে গমন উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৩ জানুয়ারি সকাল ১১টায় কোম্পানির প্রধান কার্যালয়ের অফিসার্স রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি সম্মান জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানান।

ব্যবস্থাপক সুলতানা নাজনীন খানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুল জলিল প্রামানিক। তিনি বিদায়ী কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করেন এবং অবসরোত্তর জীবনে তাঁদের সুস্বাস্থ্য ও পারিবারিক জীবনের সুখ-শান্তি কামনা করেন।

সংবর্ধিত অতিথিরা হলেন পান্না লাল ধর, প্রাক্তন মহাব্যবস্থাপক হিসাব ও অর্থ বিভাগ; মোঃ ফরিদুল হুদা, মহাব্যবস্থাপক সার্ভিসেস ডিভিশন; জি এম তারেক, প্রাক্তন মহাব্যবস্থাপক হিসাব ও অর্থ বিভাগ; মোঃ মহসীন মিঞা, প্রাক্তন উপমহাব্যবস্থাপক সার্ভিসেস অ্যান্ড ট্রান্সপোর্ট, সার্ভিসেস ডিভিশন; মোঃ সাইফুল্লাহ, প্রাক্তন উপব্যবস্থাপক ভান্ডার, হরিপুর ফিল্ড, অপারেশন ডিভিশন; মোঃ আব্দুল মোমেন, প্রাক্তন সহকারী ব্যবস্থাপক হিসাব, হিসাব ও অর্থ বিভাগ; মোঃ মনসুর আলী, প্রাক্তন সহকারী কর্মকর্তা, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, পিএন্ডডি ডিভিশন; মোঃ ফরমান আলী, প্রাক্তন অফিস সহকারী, কেন্দ্রীয় ভান্ডার শাখা, টিএস ডিভিশন; মোঃ দেলোয়ার হোসেন, প্রাক্তন জেনারেটর অপারেটর, হরিপুর ফিল্ড এবং মোঃ ইসমাইল আলী, প্রাক্তন জুনিয়র নিরাপত্তা হাবিলদার, নিরাপত্তা শাখা, সার্ভিসেস ডিভিশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ শাহজাহান আলী, মহাব্যবস্থাপক এনজিএল অ্যান্ড এলপিজি; প্রকৌশলী নিপুন চন্দ্র সমাদ্দার, মহাব্যবস্থাপক টিএস; প্রকৌশলী এ কে এম আলমগীর আজাদ, মহাব্যবস্থাপক অপারেশন; প্রকৌশলী জীবন শান্তি সরকার, মহাব্যবস্থাপক আরডিএম এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা; মোঃ শাহে আলম, উপমহাব্যবস্থাপক নিরীক্ষা; কর্মচারী ইউনিয়ন সিবিএ সভাপতি প্রদীপ কুমার শর্মা এবং সাধারণ সম্পাদক মোঃ উসমান আলী। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদায়ী অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন