শুক্রবার , ২৯ মে ২০২৬
সাম্প্রতিক
রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত ৮০ দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে : নাহিদ রাজধানীতে ৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস স্বপ্ন ছিল লাভের, ফিরছেন লোকসানের বোঝা নিয়ে ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল অ্যালবিনো মহিষ কেন এত বিরল মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সবার জীবন:ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী রহমত আলী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর জনবান্ধব ও ইসলামবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান উলামা মাশায়েখ পরিষদের জনবান্ধব ও ইসলামবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান উলামা মাশায়েখ পরিষদের চীনের কয়লাখনি বিস্ফোরণে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম, নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ পেলেন সৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ঈদযাত্রায় আজ থেকে চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন, বাড়ানো হয়েছে যাত্রী পরিবহন সক্ষমতা ফরেনসিক প্রতিবেদনে মিলল ধর্ষণের প্রমাণ, রামিসা হত্যা মামলায় চার্জশিট প্রস্তুত তীব্র গরমে হজযাত্রীদের সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের অনিয়মের সুনির্দিষ্ট ফাইল প্রকাশে প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের আবার কমলো জেট ফুয়েলের দাম, লিটারে কমেছে প্রায় ৪০ টাকা সিলেটে হামের উপসর্গে একদিনে চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫১ ব্রিটেনে আন্দোলন দমনে কঠোরতা, বাড়ছে নতুন ধরনের রাজনৈতিক বন্দীর অভিযোগ সোলেইমানি হত্যার প্রতিশোধে ইভাঙ্কা ট্রাম্পকে লক্ষ্য করে ষড়যন্ত্রের অভিযোগ গ্রিন কার্ড আবেদনে কঠোরতা, অস্থায়ী ভিসাধারীদের দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কো রুবিও
হোমখেলাবিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত, স্পষ্ট বার্তা ফিফা সভাপতির

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত, স্পষ্ট বার্তা ফিফা সভাপতির

icon
দর্পণ টিভি লন্ডন
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত, স্পষ্ট বার্তা ফিফা সভাপতির

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে পরিষ্কার অবস্থান জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে।

ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই যোগ্যতা অর্জন করেছে ইরান। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইরানের রাজনৈতিক উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

এই প্রেক্ষাপটে ইনফান্তিনো বলেন, পরিস্থিতি শান্তিপূর্ণ হওয়ার প্রত্যাশা থাকলেও ইরানের অংশগ্রহণে কোনো বাধা থাকার কথা নয়। তার ভাষায়, একটি দেশ হিসেবে ইরান তার জনগণের প্রতিনিধিত্ব করে এবং খেলোয়াড়দেরও বিশ্বকাপে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত এবং বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে বৈশ্বিক ঐক্য ও সম্প্রীতি জোরদার হয়।

ফিফা সভাপতি জানান, তুরস্কে ইরান দলের প্রশিক্ষণ ক্যাম্পে গিয়ে তিনি খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তারা বিশ্বকাপে খেলতে দৃঢ়প্রতিজ্ঞ।

সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম ম্যাচ ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে দলটি। পরবর্তী ধাপে উঠলে ম্যাচগুলোও যুক্তরাষ্ট্রেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তা বিবেচনায় ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের অনুরোধ জানালেও তা নাকচ করে ফিফা।

ফিফা জানিয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপ হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় আসর। ইতোমধ্যে বিপুল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ৫০০ মিলিয়নের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে।

নিরাপত্তা ও সফল আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে ইনফান্তিনো বলেন, দর্শক ও খেলোয়াড়দের জন্য একটি নিরাপদ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় লক্ষ্য।