মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা
হোমস্থানীয় সংবাদজৈন্তাপুরে পরিবেশ সুরক্ষা আইনে অভিযান, দুই স্টোন ক্রাশার মিলকে জরিমানা

জৈন্তাপুরে পরিবেশ সুরক্ষা আইনে অভিযান, দুই স্টোন ক্রাশার মিলকে জরিমানা

icon
দর্পণ টিভি লন্ডন
জৈন্তাপুরে পরিবেশ সুরক্ষা আইনে অভিযান, দুই স্টোন ক্রাশার মিলকে জরিমানা

পরিবেশ সুরক্ষায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পরিবেশগত বিধি লঙ্ঘনের দায়ে দুইটি স্টোন ক্রাশার মিলকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার চার নম্বর বাংলা বাজার এলাকার স্টোন ক্রাশার মিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট দুটি ক্রাশার মিল পানি ব্যবহার না করে পাথর ক্রাশিং কার্যক্রম পরিচালনা করছিল। এতে অতিরিক্ত ধুলাবালির সৃষ্টি হয়ে আশপাশের পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়।

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট দুইটি ক্রাশার মিলকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পানি ব্যবহার না করে ক্রাশিং কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়। নিয়ম লঙ্ঘন অব্যাহত থাকলে মিল বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

এ সময় এলাকার অন্যান্য ক্রাশার মিল মালিকদেরও পরিবেশ আইন মেনে কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন