শনিবার , ০১ আগস্ট ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ
হোমখেলাতামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিসিবির পরিচালককে কারণ দর্শানোর নোটিশ

তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিসিবির পরিচালককে কারণ দর্শানোর নোটিশ

icon
দর্পণ টিভি লন্ডন
তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিসিবির পরিচালককে কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ভাষায় উল্লেখ করার ঘটনায় ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

এ ঘটনায় বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শনিবার ১০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটসংক্রান্ত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, এম নাজমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্তব্যটি করেছেন। বিষয়টি বোর্ডের দৃষ্টিতে এসেছে এবং এ কারণে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, জাতীয় দলের একজন সাবেক অধিনায়ক হিসেবে তামিম ইকবাল দেশের হয়ে দীর্ঘদিন পারফরম্যান্স করেছেন। সেই প্রেক্ষাপটে এমন মন্তব্য করার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল। জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের প্রতি সম্মান বজায় রাখা গুরুত্বপূর্ণ।

কারণ দর্শানোর নোটিশটি আনুষ্ঠানিকভাবে জারি করা হয়েছে কি না, সে বিষয়ে বিসিবি সভাপতি জানান, যেহেতু এম নাজমুল ইসলাম নিজেও বোর্ডের পরিচালক, তাই বিষয়টি বোর্ড সভায় আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

তিনি আরও জানান, আগামী ২৪ জানুয়ারি বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।