বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
হোমশিক্ষাবাংলাদেশব্যাপী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে NTRCA ও বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তা কার্যক্রম চালু

বাংলাদেশব্যাপী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে NTRCA ও বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তা কার্যক্রম চালু

icon
দর্পণ টিভি লন্ডন
বাংলাদেশব্যাপী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে NTRCA ও বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তা কার্যক্রম চালু

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে NTRCA শিক্ষক নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিমূলক অনলাইন সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ ড. আশফাক বক্তের নেতৃত্বে এই উদ্যোগটি দেশব্যাপী শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি সম্পূর্ণ সাদাকাহ জারিয়াহভিত্তিক শিক্ষামূলক উদ্যোগ। এর আওতায় NTRCA শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রত্যাশীদের জন্য শতভাগ বিনামূল্যে অনলাইন একাডেমিক সহায়তা প্রদান করা হচ্ছে। বিশেষভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এই কার্যক্রমের মধ্যে রয়েছে দৈনিক রিভিশন ক্লাস, বিষয়ভিত্তিক গাইডলাইন, এমসিকিউ অনুশীলন ও ড্রিল, পাশাপাশি নিয়মিত একাডেমিক আলোচনা ও দিকনির্দেশনা। সকল কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালিত হওয়ায় দেশের প্রত্যন্ত অঞ্চল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

উদ্যোক্তারা আরও জানান, ভবিষ্যতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দক্ষতাভিত্তিক ও জীবিকামুখী প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য প্রশিক্ষণগুলোর মধ্যে ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট, হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণ, সফট স্কিলস উন্নয়ন, ফুড হাইজিন ও সেফটি, স্পোকেন ইংলিশ এবং স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকতে পারে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হিসেবে আয়োজকরা উল্লেখ করেছেন, NTRCA পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের রিভিশনকে সহজ করা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের কনসেপ্টভিত্তিক অনুশীলনে সহায়তা করা এবং শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা গড়ে তোলা। সংশ্লিষ্টরা জানান, সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এই কার্যক্রমটি একটি সামাজিক ও শিক্ষামূলক সেবামূলক উদ্যোগ হিসেবে পরিচালিত হচ্ছে।

আরও খবর
এসএসসির ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত, প্রস্তুতি শেষ হতে পারে ২৮ জুলাই
এসএসসির ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত, প্রস্তুতি শেষ হতে পারে ২৮ জুলাই
এইচএসসির রুটিন পরিবর্তনের বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
এইচএসসির রুটিন পরিবর্তনের বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
বন্যা পরিস্থিতির কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যা পরিস্থিতির কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
জলবায়ু সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন
জলবায়ু সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন
শিক্ষা বাজেট বাস্তবায়নের বড় বাধা দুর্নীতি ও অপচয়, মনে করেন অধিকাংশ শিক্ষার্থী
শিক্ষা বাজেট বাস্তবায়নের বড় বাধা দুর্নীতি ও অপচয়, মনে করেন অধিকাংশ শিক্ষার্থী
পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
বেকারত্ব নিরসনে পিছিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়, শিক্ষামন্ত্রীর উদ্বেগ
বেকারত্ব নিরসনে পিছিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়, শিক্ষামন্ত্রীর উদ্বেগ
পদোন্নতির দাবিতে কর্মবিরতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
পদোন্নতির দাবিতে কর্মবিরতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা