শনিবার , ০১ আগস্ট ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ
হোমখেলা২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা অব্যাহত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা অব্যাহত

icon
দর্পণ টিভি লন্ডন
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা অব্যাহত

২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে এখনো চূড়ান্ত স্পষ্টতা আসেনি। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে খেলতে অনাগ্রহের বিষয়টি ইতোমধ্যে ইমেইলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

বিসিবি জানিয়েছে, আইসিসির পাঠানো সাম্প্রতিক এক বার্তায় বোর্ডের অবস্থান ও মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বার্তায় আইসিসি জানায়, টুর্নামেন্টে বাংলাদেশ দল যেন পূর্ণাঙ্গভাবে এবং নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে, সে বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নিরাপত্তা সংক্রান্ত একাধিক উদ্বেগ এর আগে আইসিসির কাছে তুলে ধরেছিল বিসিবি। এসব বিষয় সমাধানে আইসিসি বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে টুর্নামেন্টের সার্বিক নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির প্রস্তাব ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাসও দেওয়া হয়েছে।

সম্প্রতি একটি আন্তর্জাতিক ক্রীড়া বিষয়ক গণমাধ্যমে দাবি করা হয়, ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে বাংলাদেশ দলের পয়েন্ট কেটে নেওয়ার বিষয়ে নাকি আইসিসি কঠোর অবস্থান জানিয়েছে। তবে বিসিবি এসব দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। বোর্ডের ভাষ্য অনুযায়ী, এ ধরনের তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং আইসিসির সঙ্গে চলমান যোগাযোগের ভাষা বা বিষয়বস্তুর সঙ্গে এসব দাবির কোনো মিল নেই।

বিসিবির আশা, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে একটি বাস্তবসম্মত ও সৌহার্দপূর্ণ সমাধান পাওয়া যাবে, যার মাধ্যমে বাংলাদেশ দল আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবে।

উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে সি গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ইতালি, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক সময়ে ভারতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় সেখানে খেলতে আপত্তির কথা জানিয়েছে বিসিবি।