ঢাকায় তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
রাজধানী ঢাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টায় তা বেড়ে দাঁড়ায় ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৭টায় প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনভর ঢাকাসহ আশপাশের এলাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
এ ছাড়া উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৭ মিনিটে।