বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমস্থানীয় সংবাদপাঁচ বছর অল্প সময়, এখনই কাজ শুরু করতে হবে: সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

পাঁচ বছর অল্প সময়, এখনই কাজ শুরু করতে হবে: সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

icon
দর্পণ টিভি লন্ডন
পাঁচ বছর অল্প সময়, এখনই কাজ শুরু করতে হবে: সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ও সিলেট ৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, দায়িত্ব পালনের সময় সীমিত, তাই এখন থেকেই উন্নয়ন কাজ শুরু করতে হবে। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

বুধবার ১৯ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি ছিল তার প্রথম জেলা সফর।

নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং বলেন, সিলেট ৪ আসনের ভোটারদের সমর্থনের ফলেই তিনি এই দায়িত্ব পেয়েছেন। প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্বকে তিনি সিলেটবাসী ও তার নির্বাচনী এলাকার মানুষের রায়ের প্রতি সম্মান হিসেবে দেখেন।

মন্ত্রী বলেন, কোনো ধরনের বিদ্বেষ নয়, সবাইকে সঙ্গে নিয়েই তিনি দেশ ও এলাকার উন্নয়নে কাজ করতে চান। সফরের প্রথম দিন তিনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন এবং হযরত শাহজালাল রহ. ও শাহপরাণ রহ. এর মাজার জিয়ারত করবেন বলে জানান।

সিলেটের উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ঢাকার বিমানবন্দরে প্রবাসীদের জন্য যে ধরনের সেবা কেন্দ্র রয়েছে, সিলেটে তা নেই। প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলে সেই সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবাসী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন তিনি।

উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, রাস্তাঘাট, বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

কাউন্সিলর থেকে মেয়র, পরে সংসদ সদস্য এবং বর্তমানে মন্ত্রী হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, এটি আল্লাহর অনুগ্রহ এবং সিলেটবাসীর সমর্থনের ফল। ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থাকতে চান।

চার দিনের সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার তিনি সিলেট সার্কিট হাউসে অবস্থান করবেন। শুক্রবার হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারত ও জুমার নামাজ আদায়ের পাশাপাশি দক্ষিণ সুরমা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন।

শনিবার তিনি মৌলভীবাজারে গিয়ে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন। একই দিন বরুণা মাদ্রাসা পরিদর্শন, বরুণার পীর রশীদুর রহমান ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারিবারিক কবরস্থানে দাদা দাদীর কবর জিয়ারত শেষে কমলগঞ্জ হয়ে সিলেটে ফিরবেন।

সফরের শেষ দিন রোববার তিনি কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় দিনব্যাপী সফর করবেন। সরকারি কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে ঢাকায় ফিরে যাবেন।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা সফরে তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, সময়ের সীমাবদ্ধতার মধ্যেই দৃশ্যমান উন্নয়নই তার প্রধান অঙ্গীকার।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন