বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমস্থানীয় সংবাদপ্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির

প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির

icon
দর্পণ টিভি লন্ডন
প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির

বিএনপির নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সমমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন, যার মধ্যে তিনি অন্যতম।

দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যপ্রবাসী এই নেতা আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। লন্ডনে অবস্থানকালে তিনি বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল প্রণয়ন ও কূটনৈতিক যোগাযোগে ভূমিকা রাখেন বলে দলীয় নেতারা জানিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র উল্লেখ করে তাঁর উপদেষ্টা নিয়োগের তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও হুমায়ুন কবিরের বক্তব্য পাওয়া যায়নি।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, তাঁর গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে। শৈশবে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। গত ২২ অক্টোবর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব আন্তর্জাতিক বিষয়ক পদে দায়িত্ব পান।

শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি সিলেট ২ আসনে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে দল ওই আসনে এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে মনোনয়ন দেয় এবং তিনি বিপুল ভোটে নির্বাচিত হন।

শিক্ষাজীবনে হুমায়ুন কবির যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন। এছাড়া লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং লিডস ল স্কুল থেকে পৃথক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি লন্ডনে মেয়রের দপ্তরসহ ব্রিটিশ সরকারের উচ্চপর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

সিলেট বিএনপির নেতারা বলছেন, দলের চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা এবং আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক যোগাযোগে সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা দলের নেতাকর্মীদের।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন