বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমশিক্ষা-ক্যাম্পাস-সংবাদসব শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ ফেব্রুয়ারির কর্মসূচি পালনের নির্দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ ফেব্রুয়ারির কর্মসূচি পালনের নির্দেশ

icon
দর্পণ টিভি লন্ডন
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ ফেব্রুয়ারির কর্মসূচি পালনের নির্দেশ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। রবিবার ১৮ ফেব্রুয়ারি জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরে সঠিক নিয়ম, রং ও মাপ অনুসারে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করতে হবে এবং সূর্যাস্তের সময় তা নামাতে হবে।

এদিন প্রভাতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করতে হবে। জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে প্রত্যেক প্রতিষ্ঠানকে নিজস্ব কর্মসূচি গ্রহণ করে দিবসটি পালন করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীরা কবিতা, গল্প ও সৃজনশীল লেখা রচনা করবে এবং ছবি এঁকে তা শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করবে।

নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, ইংরেজি মাধ্যমের স্কুলসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরকে জাতীয় কর্মসূচির আলোকে নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে দিনটি পালনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়েছে।