বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমস্থানীয় সংবাদবিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল চৌধুরীর দাফন সম্পন্ন

বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল চৌধুরীর দাফন সম্পন্ন

icon
দর্পণ টিভি লন্ডন
বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল চৌধুরীর দাফন সম্পন্ন

বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীকে অশ্রুসিক্ত ভালোবাসায় চিরবিদায় জানিয়েছেন এলাকাবাসী।

দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আজ বিশ্বনাথ পৌরশহরের কারিকোনা গ্রামের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজা ১০ ফেব্রুয়ারি।
জানাজায় সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার মানুষ অংশ নেন এবং প্রয়াত এই জনপ্রতিনিধির কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

জানাজার নামাজে ইমামতি করেন জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়াহ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত শোকসভায় বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট দুই আসনের এগারো দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুনতাসির আলী, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর কনিষ্ঠ ভাই এম আসকির আলী, তার পুত্র আবরার ইলিয়াস অর্নব ও লাবিব শারার।

এছাড়াও বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লিলু মিয়া, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান, সিলেট দুই আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী আমীর উদ্দিন, বিশ্বনাথ পৌর জামায়াতের আমির এইচ এম আক্তার ফারুকসহ নানা শ্রেণি পেশার মানুষ।

বক্তারা বলেন, মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী ছিলেন একজন জনপ্রিয় জননেতা ও সমাজসেবক, যিনি আমৃত্যু এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে বিশ্বনাথ এক নিবেদিতপ্রাণ অভিভাবককে হারাল বলে তারা উল্লেখ করেন।

মানুষের ভালোবাসা আর অশ্রুজলে ভেজা এই বিদায় প্রমাণ করে, দায়িত্বশীল নেতৃত্ব ও মানবিক আচরণই একজন মানুষকে মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখে।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন