শনিবার , ০৬ জুন ২০২৬
সাম্প্রতিক
ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার, স্বস্তিতে দেশের আইটি খাত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষা বাজেট বাস্তবায়নের বড় বাধা দুর্নীতি ও অপচয়, মনে করেন অধিকাংশ শিক্ষার্থী এতিম ও পথশিশুদের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ, ময়মনসিংহে সমাজকল্যাণ মন্ত্রী সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতন, সপ্তাহজুড়ে লোকসানের মুখে মূল্যবান ধাতু মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পৌর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা বিধিনিষেধের মধ্যেও আল আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমার নামাজ তামিলনাড়ু বিজেপিতে বড় ধাক্কা, দল ছাড়লেন সাবেক রাজ্য সভাপতি অন্নামালাই ইরান যুদ্ধের সময় আজারবাইজানে গোপন সামরিক উপস্থিতি ছিল ইসরাইলের, দাবি সিএনএনের জৈন্তাপুরের সাংবাদিক সুয়েব রানা পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য ক্যামডেন পিঠা মেলা অনুষ্ঠিত সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন জৈন্তাপুরের তিন সাংবাদিক লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন লন্ডন বাংলা প্রেস ক্লাবের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আবেগাপ্লুত নূরজাহান বেগম, পূরণ হলো বহুদিনের স্বপ্ন জুলাই আন্দোলনের কর্মীকে হুমকির অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা এমপিদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান কর্নেল অলির টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ ডিজিটাল প্রচারণা চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার আন্তধর্মীয় বিয়ে ঘিরে নিউটাউনে বৃদ্ধ দম্পতিকে হুমকির অভিযোগ হরমুজ প্রণালিতে স্থায়ী ট্রানজিট ফি আরোপের বিরোধিতা কাতারের জিনজিয়াং মরুভূমিতে বিশাল সামরিক কমপ্লেক্স নির্মাণ, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, সিলেট ও চট্টগ্রামে ভারি বর্ষণের আশঙ্কা
হোমনির্বাচনসিলেটে ৫ প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, বাতিল ৭টি

সিলেটে ৫ প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, বাতিল ৭টি

icon
দর্পণ টিভি লন্ডন
সিলেটে ৫ প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, বাতিল ৭টি

সিলেটের ছয়টি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়নপত্র স্থগিত এবং সাতজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকি প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

স্থগিত হওয়া পাঁচটি মনোনয়নপত্রের মধ্যে বিএনপির দুইজন প্রার্থী রয়েছেন। তারা হলেন সিলেট-৩ আসনের প্রার্থী এমএ মালিক এবং সিলেট-৬ আসনের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী এমএ মালিকের মনোনয়নপত্র দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের জন্য স্থগিত করা হয়েছে। হলফনামায় নিজেকে স্বশিক্ষিত এবং পেশা কিছুই না উল্লেখ করে তিনি আলোচনায় আসেন। দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করা এমএ মালিক যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফেরেন এবং বিএনপি থেকে সিলেট-৩ আসনে মনোনয়ন পান। তিনি হলফনামায় যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার কথা উল্লেখ করলেও এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি।

সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে আয়কর সংক্রান্ত কাগজপত্র জমা না দেওয়ায়। এ আসনে বিএনপি থেকে দুইজন প্রার্থী মনোনয়ন পেয়েছিলেন। ফয়সলের মনোনয়ন স্থগিত হলেও বিএনপির অপর প্রার্থী এমরান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে সিলেট-১ আসনের এনসিপির প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্রও স্থগিত করা হয়েছে। হলফনামা অনুযায়ী তিনি চলতি বছরের ২২ অক্টোবর যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

স্থগিত হওয়া অন্য দুই প্রার্থী হলেন সিলেট-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মুজিবুর রহমান এবং সিলেট-৬ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমান।

এদিকে, সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবারের দুই সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ছেলে আবরার ইলিয়াসের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ ছাড়া সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুস শহিদ, সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা ও মাইনুল বাকর, সিলেট-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সাঈদ আহমদ, সিলেট-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন খালেদ এবং সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ভোটার সমর্থনের তথ্যে গরমিলসহ বিভিন্ন কারণে এসব মনোনয়ন বাতিল হয়।

নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম রোববার পর্যন্ত চলবে। আগামী ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হবে, যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।

আরও খবর
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন
গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন
গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন
সিলেট চার আসনে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ ও জনসভা
সিলেট চার আসনে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ ও জনসভা