শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
সাম্প্রতিক
২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি
হোমশিক্ষাশিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ভিসি ড. তাজ উদ্দিন

শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ভিসি ড. তাজ উদ্দিন

icon
দর্পণ টিভি লন্ডন
শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ভিসি ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচর্যা ও যত্ন নেওয়া অভিভাবকদের অন্যতম বড় দায়িত্ব। তিনি বলেন, ফুলকে যেমন পরিচর্যা করতে হয়, ঠিক তেমনি শিক্ষার্থীদের দিকেও খেয়াল রাখতে হবে। দায়িত্বহীনতা অনেক সময় শিক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার ৩১ জানুয়ারি মধুশহীদ যুব ফোরামের উদ্যোগে ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. তাজ উদ্দিন বলেন, শিক্ষাজীবন থেকেই একজন শিক্ষার্থীর ভবিষ্যতের ভিত্তি তৈরি হয়। সেই ভিত্তি মজবুত হলে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হয়। এ কারণে তিনি অভিভাবকদের শিক্ষার্থীদের প্রতি আরও বেশি যত্নবান হওয়ার পরামর্শ দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নম্বর বা গ্রেড কখনো একজন মানুষকে সম্পূর্ণভাবে নির্ধারণ করে না। সততা, মানবিকতা, দায়িত্ববোধ এবং শেখার আগ্রহই একজনকে প্রকৃত অর্থে সফল করে তোলে। তিনি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার উদ্যোগ নেওয়ায় মধুশহীদ যুব ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মধুশহীদ যুব ফোরামের সহ-সভাপতি লিয়াকত হোসেনের পরিচালনায় এবং সভাপতি পিংকু আবদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেট্রোপলিটন ল কলেজের ভাইস প্রিন্সিপাল সৈয়দ কাওছার আহমদ, মধুশহীদ পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মল্লিক চৌধুরী এবং রুদন জামে মসজিদের সেক্রেটারি মো. আলাউদ্দিন বাদশাহ।

সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মধুশহীদ ফোরামের সহ-সভাপতি মো. গুলজার খান, সাধারণ সম্পাদক মুজাহিদ খান শুলশান, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব শাহীনসহ সংগঠনের বিভিন্ন সম্পাদক ও কার্যকরী পরিষদের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ সাফওয়ান আহমদ।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের সাফল্যের পেছনে বাবা-মা, শিক্ষক ও অভিভাবকদের নীরব অবদান রয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞ থাকার পাশাপাশি ভালো মানুষ হয়ে সমাজ ও দেশের জন্য কাজ করার আহ্বান জানানো হয়।

আরও খবর
এসএসসির ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত, প্রস্তুতি শেষ হতে পারে ২৮ জুলাই
এসএসসির ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত, প্রস্তুতি শেষ হতে পারে ২৮ জুলাই
এইচএসসির রুটিন পরিবর্তনের বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
এইচএসসির রুটিন পরিবর্তনের বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
বন্যা পরিস্থিতির কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যা পরিস্থিতির কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
জলবায়ু সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন
জলবায়ু সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন
শিক্ষা বাজেট বাস্তবায়নের বড় বাধা দুর্নীতি ও অপচয়, মনে করেন অধিকাংশ শিক্ষার্থী
শিক্ষা বাজেট বাস্তবায়নের বড় বাধা দুর্নীতি ও অপচয়, মনে করেন অধিকাংশ শিক্ষার্থী
পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
বেকারত্ব নিরসনে পিছিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়, শিক্ষামন্ত্রীর উদ্বেগ
বেকারত্ব নিরসনে পিছিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়, শিক্ষামন্ত্রীর উদ্বেগ
পদোন্নতির দাবিতে কর্মবিরতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
পদোন্নতির দাবিতে কর্মবিরতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা