গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল: সাংবাদিক ও মানবাধিকারকর্মী রহমত আলীর পরিদর্শন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার আজ শুক্রবার ২ জানুয়ারি ২০২৫ তারিখে বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকারকর্মী রহমত আলীর সফরের মাধ্যমে মুখর হয়ে ওঠে।
হাসপাতালের পরিচালক আব্দুল আউয়াল এর আমন্ত্রণে রহমত আলী হাসপাতালটি পরিদর্শনে আসেন। সফরকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসা কক্ষ ও ডায়াগনস্টিক সুবিধা ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের সেবায় ব্যবহৃত আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের একপর্যায়ে রহমত আলী হাসপাতালের ফিজিওথেরাপি ইউনিটসহ বিভিন্ন চিকিৎসা যন্ত্রপাতি ঘুরে দেখেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ, শৃঙ্খলাবদ্ধ কার্যক্রম ও মানবিক সেবাদানের উদ্যোগে তিনি সন্তোষ প্রকাশ করেন।
হাসপাতালের পরিচালক আব্দুল আউয়াল তাকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ২৪ ঘণ্টাব্যাপী সেবা কার্যক্রম, চিকিৎসা দর্শন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এ সময় উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও হাসপাতালের কার্যক্রম তুলে ধরেন।
রহমত আলী যুক্তরাজ্যভিত্তিক দর্পণ টিভি ইউকে এর প্রতিষ্ঠাতা ও উপস্থাপক। তিনি স্কাই বাংলা অনলাইনের সঙ্গে যুক্ত এবং দর্পণ ম্যাগাজিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে এর সভাপতি। তিনি আলী ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতাও বটে।
পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একটি স্মরণীয় ফটোসেশন অনুষ্ঠিত হয়। এ সফরকে হাসপাতালের সার্বিক উন্নয়ন ও গণস্বাস্থ্য সেবার প্রসারে একটি গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।