বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমবাজার দররমজানে সরবরাহে বড় বাধা না থাকলে নিত্যপণ্যের দাম আরও কমতে পারে, বাণিজ্য উপদেষ্টার বক্তব্য

রমজানে সরবরাহে বড় বাধা না থাকলে নিত্যপণ্যের দাম আরও কমতে পারে, বাণিজ্য উপদেষ্টার বক্তব্য

icon
দর্পণ টিভি লন্ডন
রমজানে সরবরাহে বড় বাধা না থাকলে নিত্যপণ্যের দাম আরও কমতে পারে, বাণিজ্য উপদেষ্টার বক্তব্য

সরবরাহ ব্যবস্থায় বড় কোনো বাধা তৈরি না হলে আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেছেন, বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে সরবরাহ স্বাভাবিক থাকাই সবচেয়ে বড় শর্ত।


বাণিজ্য উপদেষ্টা বলেন, ঋণনির্ভর যেসব ব্যয় করা হয়েছে, সেগুলোর অনেকটাই প্রত্যাশিত আয় সৃষ্টি করতে পারেনি। তার ভাষ্য অনুযায়ী, এর ফলে টাকার অবমূল্যায়ন ঘটেছে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক দায় তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে ঋণ নিতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, শুধু পদ্মা সেতুই নয়, কর্ণফুলী টানেল, পদ্মা রেল সেতু, পায়রা বন্দরের মতো বেশ কয়েকটি প্রকল্পের সামগ্রিক প্রভাব নিত্যপণ্যের বাজারে এসে পড়েছে। এসব প্রকল্পকে তিনি অপরিকল্পিত ও অদূরদর্শী হিসেবে উল্লেখ করেন।


শেখ বশিরউদ্দিন বলেন, পদ্মা রেল সেতু থেকে বছরে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা টোল আদায়ের পূর্বাভাস দেওয়া হলেও বর্তমানে সেখানে মাত্র ২৬ কোটি টাকার মতো রাজস্ব আসছে। একইভাবে পদ্মা সেতু হলে জিডিপি দুই শতাংশ বাড়বে এমন ধারণা দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।