বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমবাজার দররাজধানীর বাজারে বেড়েছে সয়াবিন তেল ও মুরগির দাম, সবজিতেও কমছে স্বস্তি

রাজধানীর বাজারে বেড়েছে সয়াবিন তেল ও মুরগির দাম, সবজিতেও কমছে স্বস্তি

icon
দর্পণ টিভি লন্ডন
রাজধানীর বাজারে বেড়েছে সয়াবিন তেল ও মুরগির দাম, সবজিতেও কমছে স্বস্তি

রাজধানীর খুচরা বাজারে সয়াবিন তেল ও মুরগির দাম বেড়েছে। একই সঙ্গে কিছু সবজির দামও ঊর্ধ্বমুখী হওয়ায় বাজারে স্বস্তি কমছে বলে ক্রেতারা জানিয়েছেন। শুক্রবার কাওরানবাজার, শান্তিনগর ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

বাজারে দুই লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে ৩৯০ থেকে ৩৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এক লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ১৯৫ টাকায়। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের বাজারদর প্রতিবেদনে সয়াবিন তেলের দাম বাড়ার তথ্যও উল্লেখ আছে।

সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল ব্রয়লার মুরগি কেজিতে ১৮০ টাকায় বিক্রি হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ১০ টাকা বেশি। সোনালি মুরগির দামও ১০ থেকে ২০ টাকা বেড়ে কেজিতে ২৯০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতের মৌসুমে বিয়েশাদি, পিকনিক এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কারণে মুরগির চাহিদা বাড়ায় দাম কিছুটা বেড়েছে।

তবে মুরগির দাম বাড়লেও ডিমের দামে বড় পরিবর্তন দেখা যায়নি। বাজারে ফার্মের বাদামি রংয়ের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, ডিম ও ব্রয়লার মুরগি গত বছরের একই সময়ের তুলনায় তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে।

সবজির বাজারেও কিছু পণ্যে দাম বেড়েছে। করল্লার কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে ছিল। লাউ প্রতিটি ৬০ থেকে ১০০ টাকা এবং ছোট জালি কুমড়া ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে কিছু সবজিতে দাম কমেছে। ফুলকপি গত সপ্তাহের শুরুতে ৪০ থেকে ৫০ টাকা হলেও গতকাল ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে।

অন্যান্য সবজির মধ্যে বাজারে মুলা ৪০ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা, শালগম ৩০ থেকে ৪০ টাকা, আলু ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা এবং কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এদিকে দেশি নতুন পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। নতুন দেশি পেঁয়াজ কেজিতে ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আমদানি করা পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা এবং দেশি পুরোনো পেঁয়াজ ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন।