মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমস্থানীয় সংবাদপশ্চিম জাফলংয়ে বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পশ্চিম জাফলংয়ে বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

icon
দর্পণ টিভি লন্ডন
পশ্চিম জাফলংয়ে বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুয়েব রানা: বিভাগীয় প্রতিনিধি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় গোয়াইনঘাটের ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোক ও শ্রদ্ধার আবহ তৈরি হয়।


মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) পশ্চিম জাফলং ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম আহমদ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামা হক চৌধুরী, পরিচালক, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বক্তারা বেগম খালেদা জিয়া’র রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের রাজনীতিতে তাঁর অবদান নিয়ে বক্তব্য দেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি ফারুক আহমদ, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামসুদ্দিন কামাল, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য সুহেল আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রাসেল আহমদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক মুমিন, যুবদল নেতা ইমরান আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


কর্মসূচি বাস্তবায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ভূমিকা রাখেন ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম আহমদসহ সংগঠনের নেতাকর্মীরা। তাদের সঙ্গে ছিলেন জাহাঙ্গীর আলম, সুহেল আহমদ, ফারুক মিয়া, কামরুল মিয়া, কুতুব মিয়া, তাজ, পাভেল, নাসির, জিয়াউল, নয়ন, বশর, জাবেদ  ওমর, বশর মিয়াসহ স্থানীয় পর্যায়ের আরও অনেকে। সার্ভিক সহযোগিতায় অংশ নেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শোকাবহ এই দিনে দলীয় কর্মসূচির পাশাপাশি ধর্মীয় দোয়ার মাধ্যমে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে, যাতে শোককে সংযম ও মানবিকতার মধ্য দিয়ে ধারণ করা যায়। উপস্থিত নেতাকর্মীরাও জানান, প্রয়াত নেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তারা শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচিতে অংশ নিয়েছেন।


শেষ পর্বে দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনার পাশাপাশি প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করা হয়। শোকের এই আয়োজনে একটাই বার্তা স্পষ্ট হয়ে ওঠে, মানুষ চলে যায়, কিন্তু মানুষের কর্ম ও স্মৃতি থেকে যায়, আর সেই স্মৃতিই সময়ের ভেতর ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধকে আরও গভীর করে তোলে।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন