রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআবহাওয়াপাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রা ওঠানামার ইঙ্গিত, নদী অববাহিকায় কুয়াশা ও তিন জেলায় শৈত্যপ্রবাহের আভাস

পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রা ওঠানামার ইঙ্গিত, নদী অববাহিকায় কুয়াশা ও তিন জেলায় শৈত্যপ্রবাহের আভাস

icon
দর্পণ টিভি লন্ডন
পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রা ওঠানামার ইঙ্গিত, নদী অববাহিকায় কুয়াশা ও তিন জেলায় শৈত্যপ্রবাহের আভাস

সারা দেশের জন্য পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাস প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে আবার কিছু সময় অপরিবর্তিতও থাকতে পারে। একই সঙ্গে নদী অববাহিকায় কুয়াশার প্রভাব থাকতে পারে এবং তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শনিবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী দুই দিনেও প্রায় একই ধরনের তাপমাত্রা বিরাজ করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনে সামান্য কমতে পারে। মঙ্গলবার রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

কুয়াশা বিষয়ে পূর্বাভাসে বলা হয়, শুক্রবার শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে সময়ের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলেও উল্লেখ করা হয়।