রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআবহাওয়াঈদের দিন কালবৈশাখী ঝড়ের শঙ্কা, বিঘ্নিত হতে পারে জামাত

ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শঙ্কা, বিঘ্নিত হতে পারে জামাত

icon
দর্পণ টিভি লন্ডন
ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শঙ্কা, বিঘ্নিত হতে পারে জামাত

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশজুড়ে বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ঈদের দিন কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ঈদের আগের দিন থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঈদের দিন আবহাওয়া সবচেয়ে বেশি বৈরী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে। সকাল থেকে দুপুরের মধ্যে এটি রংপুর ও রাজশাহী হয়ে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে ছড়িয়ে পড়তে পারে। পরে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগেও পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ঈদের নামাজের সময় ঝড়-বৃষ্টির কারণে খোলা জায়গায় জামাত বিঘ্নিত হতে পারে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এই ঝুঁকি বেশি বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া ঈদের দিন বিকেলের দিকে আবারও দ্বিতীয় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে দিনজুড়েই আবহাওয়া বৈরী থাকতে পারে।

তবে ঈদের পরের দিন থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।