রবিবার , ০২ আগস্ট ২০২৬
সাম্প্রতিক
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর যুক্তরাজ্যের ইয়র্ক কেন্দ্রীয় মসজিদের বাইরে গুলি, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তার জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের
হোমনির্বাচন১১ দলীয় জোটের আসন সমঝোতায় সিলেট বিভাগে এনসিপির অংশ নেই

১১ দলীয় জোটের আসন সমঝোতায় সিলেট বিভাগে এনসিপির অংশ নেই

icon
দর্পণ টিভি লন্ডন
১১ দলীয় জোটের আসন সমঝোতায় সিলেট বিভাগে এনসিপির অংশ নেই

সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতা হয়েছে। এই সমঝোতা ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সমঝোতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে মোট ৩০টি আসন বরাদ্দ দেওয়ার কথা বলা হলেও সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে দলটি কোনো আসন পায়নি।

বৃহস্পতিবার রাতে ১১ দলীয় জোটের পক্ষ থেকে আসন সমঝোতার ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১০টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়ার কথা রয়েছে এবং বাকি আসনগুলো সমঝোতায় থাকা অন্যান্য দলগুলোর মধ্যে ভাগ করা হয়েছে। তবে এ তালিকায় এনসিপির জন্য সিলেট বিভাগের কোনো আসন উল্লেখ করা হয়নি।

এনসিপি এর আগে সিলেট বিভাগের পাঁচটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা বা প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছিল। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে দলের সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ এহতেশাম হক, সিলেট-৩ আসনে কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ আসনে যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ আসনে দলের যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ এবং হবিগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় ছিলেন। এর মধ্যে এহতেশাম হকের মনোনয়ন বাছাই প্রক্রিয়ায় বাতিল হয়েছিল বলে জানা গেছে। অন্যরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন বলেও দলীয় সূত্রগুলো জানিয়েছে।

সমঝোতা অনুযায়ী সিলেট বিভাগের যেসব ১০টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়ার কথা বলা হয়েছে, সেগুলো হলো সিলেট-১, সিলেট-৩, সিলেট-৪, সিলেট-৬, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সুনামগঞ্জ-৫, মৌলভীবাজার-১, মৌলভীবাজার-২ এবং হবিগঞ্জ-১। একই সমঝোতায় সিলেট বিভাগে খেলাফত মজলিসকে পাঁচটি আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে দুটি আসনের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে টানাপড়েনের কথা আলোচনা থাকলেও সিলেট বিভাগের দুটি আসন তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যে জানানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ২৫৩ আসনে জোটের প্রার্থী ঘোষণার কথা জানান। সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামীর প্রার্থী ১৭৯ আসনে, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এবি পার্টি তিনটি, এলডিপি সাতটি, বিডিপি দুটি এবং নেজামে ইসলাম পার্টি দুটি আসনে প্রার্থী দেবে বলে জানানো হয়। অন্য তিন দলের আসন তখনও ঘোষণা করা হয়নি।

সূত্র: Sylhet Today

আরও খবর
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন
গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন
গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন
সিলেট চার আসনে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ ও জনসভা
সিলেট চার আসনে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ ও জনসভা