শুক্রবার , ২৯ মে ২০২৬
সাম্প্রতিক
রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত ৮০ দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে : নাহিদ রাজধানীতে ৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস স্বপ্ন ছিল লাভের, ফিরছেন লোকসানের বোঝা নিয়ে ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল অ্যালবিনো মহিষ কেন এত বিরল মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সবার জীবন:ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী রহমত আলী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর জনবান্ধব ও ইসলামবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান উলামা মাশায়েখ পরিষদের জনবান্ধব ও ইসলামবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান উলামা মাশায়েখ পরিষদের চীনের কয়লাখনি বিস্ফোরণে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম, নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ পেলেন সৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ঈদযাত্রায় আজ থেকে চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন, বাড়ানো হয়েছে যাত্রী পরিবহন সক্ষমতা ফরেনসিক প্রতিবেদনে মিলল ধর্ষণের প্রমাণ, রামিসা হত্যা মামলায় চার্জশিট প্রস্তুত তীব্র গরমে হজযাত্রীদের সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের অনিয়মের সুনির্দিষ্ট ফাইল প্রকাশে প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের আবার কমলো জেট ফুয়েলের দাম, লিটারে কমেছে প্রায় ৪০ টাকা সিলেটে হামের উপসর্গে একদিনে চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫১ ব্রিটেনে আন্দোলন দমনে কঠোরতা, বাড়ছে নতুন ধরনের রাজনৈতিক বন্দীর অভিযোগ সোলেইমানি হত্যার প্রতিশোধে ইভাঙ্কা ট্রাম্পকে লক্ষ্য করে ষড়যন্ত্রের অভিযোগ গ্রিন কার্ড আবেদনে কঠোরতা, অস্থায়ী ভিসাধারীদের দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কো রুবিও
হোমজাতীয়স্বপ্ন ছিল লাভের, ফিরছেন লোকসানের বোঝা নিয়ে

স্বপ্ন ছিল লাভের, ফিরছেন লোকসানের বোঝা নিয়ে

icon
দর্পণ টিভি লন্ডন
স্বপ্ন ছিল লাভের, ফিরছেন লোকসানের বোঝা নিয়ে

বছরের পর বছর ধরে লাভের আশায় পশু লালন-পালন করা অনেক ব্যবসায়ীর জন্য এবারের কোরবানির ঈদের হাট হয়ে দাঁড়িয়েছে হতাশা ও লোকসানের তিক্ত স্মৃতি হিসেবে। ঢাকায় বছরের সবচেয়ে বড় মৌসুমি ব্যবসায় লাভের আশায় গরু আনা হলেও শেষ পর্যন্ত অনেককে লোকসানের বোঝা নিয়ে গ্রামে ফিরে যেতে হচ্ছে। মঙ্গলবার (২৮ মে)

বৃহস্পতিবার দুপুরে কমলাপুর অস্থায়ী পশুর হাটে দেখা যায়, অনেক ব্যবসায়ী মুখ ভার করে দাঁড়িয়ে আছেন। ক্রেতা না পাওয়ায় তাদের আনানো গরুগুলো তারা গ্রামে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। কুষ্টিয়া থেকে ১০ জন মিলে ৩০টি গরু নিয়ে এসেছেন মো. সোহেল আলী। তিনি জানান, ৩০টির মধ্যে মাত্র দুটি গরু বিক্রি করতে পেরেছেন, বাকি ২৮টি গ্রামে ফেরত নেওয়া হবে।

সোহেল আলী বলেন, সব গরু নগদ টাকা দিয়ে কিনেছি, ৩০টির জন্য প্রায় ৫০ লাখ টাকা খরচ হয়েছে। বিক্রি হওয়া দুটি গরুর দাম ৩ লাখ টাকা, বাকি গরু ফেরত নিতেই হবে এবং আবার লালন পালন করতে হবে। তিনি বলেন, এ বছর পরিস্থিতি এত খারাপ যে গ্রামের মানুষ বাকিতে গরু দেয় না। ধার-দেনা করে গরু কিনে হাটে আনা হয়েছে। ফেরত নিতে ট্রাক ভাড়া ৩৩ হাজার টাকা লাগবে।

কুষ্টিয়ার মিরপুর থেকে চারটি গরু আনা আরেক ব্যবসায়ী জানান, চারটির মধ্যে দুটি বিক্রি করতে পেরেছেন। এতে এক লাখ টাকা লোকসান হয়েছে। বাকি দুইটি বিক্রি না হওয়ায় গ্রামে ফিরিয়ে নিতে হবে। তিনি জানান, গরু কেনার খরচ প্রতি কালে দেড় লাখ টাকা, বিক্রেতা বলছে এক লাখ টাকা করে, ট্রাক ভাড়া ৩৩ হাজার।

মো. জামাল মন্ডল বলেন, ১০টি গরু নিয়ে হাটে এসেছিলাম। এর মধ্যে চারটি বিক্রি হয়েছে, বাকি ছয়টি ফেরত নিতেই হবে। তিনি অভিযোগ করেন, হাটে সিন্ডিকেটের কারণে তাদের বড় লোকসান হয়েছে।

সিরাজগঞ্জের ব্যবসায়ী রেজাউল করিম ঈদের নামাজের পর একটি গরু বিক্রি করেছেন, দাম ৮৯ হাজার টাকা। কিনেছিল এক লাখ ১২ হাজারে। অন্যান্য খরচসহ একটি গরুতেই ২৫ হাজার টাকার লোকসান হয়েছে। তিনি বলেন, হাটে ১৪টি গরু নিয়ে এসেছিলাম, ১৩টি বিক্রি হলেও সবগুলো লোকসানে বিক্রি করতে হয়েছে, প্রায় ৪ লাখ টাকার লোকসান।

সূত্র ও ছবি: জাগো নিউজ