মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়ঈদযাত্রায় আজ থেকে চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন, বাড়ানো হয়েছে যাত্রী পরিবহন সক্ষমতা

ঈদযাত্রায় আজ থেকে চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন, বাড়ানো হয়েছে যাত্রী পরিবহন সক্ষমতা

icon
দর্পণ টিভি লন্ডন
ঈদযাত্রায় আজ থেকে চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন, বাড়ানো হয়েছে যাত্রী পরিবহন সক্ষমতা

ঈদকে সামনে রেখে যাত্রীসেবায় নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২৫ মে) থেকে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে রোববার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, ঈদ মৌসুমে ট্রেনে যাতায়াতের চাহিদা সবসময়ই অনেক বেশি থাকে। সীমিত সংখ্যক ট্রেনের কারণে কিছু চাপ তৈরি হলেও অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার আগের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

স্টেশনের সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, যাত্রীসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টরা কাজ করছেন। নিরাপত্তা ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কয়েকটি ট্রেনের শিডিউলে সাময়িক বিঘ্ন ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেসব স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, সেগুলোও ধাপে ধাপে উন্নয়নের আওতায় আনা হচ্ছে।

রেলমন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রা যাত্রীদের জন্য আরও স্বস্তিদায়ক করতে রেল বহরে নতুন ৫১টি কোচ যুক্ত করা হয়েছে। এর ফলে প্রতিদিন প্রায় ৪০ হাজার অতিরিক্ত যাত্রী ট্রেনে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।