১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে মাদরাসা প্রধানদের নির্দেশ
সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে দেশের সব মাদরাসা প্রধানকে নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
বুধবার ১৫ এপ্রিল অধিদপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট চিঠি দেশের সব মাদরাসা প্রধানের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত কর্মপরিকল্পনার কার্যক্রম বাস্তবায়ন শেষে প্রতিবেদন প্রস্তুত করে নির্দিষ্ট ইমেইল ঠিকানায় জমা দিতে হবে।
কর্মপরিকল্পনায় চারটি প্রধান উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষা কার্যক্রম চালু, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে অগ্রাধিকার, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই সুবিধা চালু এবং ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন।
অধিদপ্তর জানিয়েছে, এসব কার্যক্রম কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্ধারিত পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়ন করতে হবে।
এ বিষয়ে সকল মাদরাসা প্রধানকে যথাযথভাবে নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয়েছে।