সাকসেস গালস স্কুল এন্ড কলেজে নতুন বছরের নতুন বই বিতরণ
সিলেটের জৈন্তাপুর উপজেলার শিকার খা গ্রামে অবস্থিত সাকসেস গালস স্কুল এন্ড কলেজে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকালে পাঠ্যপুস্তক উৎসব দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস।
প্রতিষ্ঠানের পরিচালক হেলাল আহমদের নেতৃত্বে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বালক-বালিকা শিক্ষার্থী এবং ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে অভিভাবকগণ, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিভাবকরা নতুন বছরের প্রথম দিনেই সন্তানদের হাতে বই পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় পরিচালক হেলাল আহমদ বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নতুন বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সুন্দর সূচনা হবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি গ্রাম: শিকার খা, ডাক: হরিপুর বাজার, উপজেলা: জৈন্তাপুর, জেলা: সিলেট এলাকায় অবস্থিত এবং দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।