বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › শিক্ষা › রাষ্ট্রীয় শোকের মধ্যে আজ বই বিতরণ, তবে হবে না কোনো উৎসব

রাষ্ট্রীয় শোকের মধ্যে আজ বই বিতরণ, তবে হবে না কোনো উৎসব

icon
দর্পণ টিভি লন্ডন
রাষ্ট্রীয় শোকের মধ্যে আজ বই বিতরণ, তবে হবে না কোনো উৎসব

নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে আজ ১ জানুয়ারি। রাষ্ট্রীয় শোক চললেও সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম চালু থাকবে। তবে এবার বই বিতরণ উপলক্ষে কোনো উৎসব আয়োজন করা হচ্ছে না।

মঙ্গলবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষকদের কাছ থেকে বই সংগ্রহ করবে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর ও ১, ২ জানুয়ারি) পর্যন্ত শোক পালিত হচ্ছে। এ কারণে বই বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে কি না-এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় শোক থাকলেও বই বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়নি। আগেই বই উৎসব না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের নির্দেশনা রয়েছে এবং তা বাস্তবায়ন করা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানায়, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি পাঠ্যবই শতভাগ মুদ্রণ, বাঁধাই ও কাটিং শেষে উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে।

তবে মাধ্যমিক স্তরের বই বিতরণে ঘাটতি রয়ে গেছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি শাখার জন্য নির্ধারিত ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি বইয়ের মধ্যে এখন পর্যন্ত ৭৮ দশমিক ৭২ শতাংশ ছাপা সম্পন্ন হয়েছে। সরবরাহ করা গেছে মাত্র ৫৮ দশমিক ৬৮ শতাংশ।

এ কারণে বছরের প্রথম দিনে মাধ্যমিকের সব শিক্ষার্থীর হাতে পূর্ণাঙ্গ বই সেট পৌঁছানো সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাধ্যমিক পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থী মার্চ মাসের আগে সব পাঠ্যবই পাবে না।