লন্ডন বাংলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি নির্বাচনে ৩১ প্রার্থীর মনোনয়ন দাখিল
বিপুল উৎসাহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে গণমাধ্যমকর্মীদের সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে ১৫টি পদের বিপরীতে মোট ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
এবারের নির্বাচনে দুটি প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাঈম-সালেহ-হান্নান এবং তারেক-আকরাম-শাহনাজ অ্যালায়েন্সের পক্ষে মোট ৩০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আহাদ চৌধুরী বাবু।নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সাগির বকত ফারুক ও সিরাজুল বাসিত চৌধুরী।
সাঈম-সালেহ-হান্নান পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে সাঈম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন শাহিন, সেক্রেটারি সালেহ আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদের মুরাদ, ট্রেজারার মোহাম্মদ আব্দুল হান্নান এবং এসিস্ট্যান্ট ট্রেজারার হিসেবে এখলাছুর রহমান পাক্কু মনোনয়ন দিয়েছেন। এছাড়া ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি পদে আফজাল হোসাইন, মিডিয়া ও আইটি সেক্রেটারি পদে মোহাম্মদ আব্দুস সাত্তার মিশু, ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি পদে ড. আনিসুর রহমান এবং নির্বাহী সদস্য পদে মোহাম্মদ সারোয়ার হোসেন, ফারজানা চৌধুরী, লোকমান হোসাইন কাজী, সৈয়দ রুম্মান ও ফজলে রহমান পিনাক প্রার্থী হয়েছেন।
তারেক-আকরাম-শাহনাজ পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে তারেক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি তাইসির মাহমুদ, সহ-সভাপতি রেজাউল করিম মৃধা, সেক্রেটারি মোহাম্মদ আকরামুল হোসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারি জাকির হোসেন কয়েস, ট্রেজারার শাহনাজ সুলতানা এবং এসিস্ট্যান্ট ট্রেজারার মোহাম্মদ ইব্রাহিম খলিল মনোনয়ন দাখিল করেছেন। পাশাপাশি ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি পদে আলাউর রহমান খান শাহীন, মিডিয়া ও আইটি সেক্রেটারি পদে ফয়সাল মাহমুদ, ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি পদে রুপি আমিন এবং নির্বাহী সদস্য পদে সাহিদুর রহমান সোহেল, এনামুল হক চৌধুরী, হাসনাত চৌধুরী, মোহাম্মদ সাজু আহম্মেদ ও মোহাম্মদ আবু তালেব প্রার্থী হয়েছেন।
নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ৯ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ২৫ জানুয়ারি।