বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমস্থানীয় সংবাদসিলেটে চাঁদপুর জেলা কল্যাণ সমিতির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মহসিন ভূঁইয়া সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

সিলেটে চাঁদপুর জেলা কল্যাণ সমিতির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মহসিন ভূঁইয়া সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

icon
দর্পণ টিভি লন্ডন
সিলেটে চাঁদপুর জেলা কল্যাণ সমিতির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মহসিন ভূঁইয়া সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

মেহেদী হাসান রাতুল: সিলেট

সিলেটে কর্মরত চাঁদপুর জেলার বিভিন্ন পেশাজীবী মানুষের সমন্বয়ে গঠিত সংগঠন চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেট এর দ্বি বার্ষিক সম্মেলন, স্মরণিকা প্রকাশ, শিক্ষা বৃত্তি প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬ মার্চ বিকেলে সিলেট নগরীর নয়াসড়ক এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ থেকে ২০২৭ মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

গঠনতন্ত্র অনুযায়ী ঘোষিত ৩১ সদস্যের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মহসিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ মো. ফজলে আজিম পাটোয়ারী। সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. আব্দুল হক মিয়াজী।

সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বাবুল আক্তার, মো. জাকির হোসেন, মো. খোরশেদ আলম বুলবুল ও মির্জা মো. হারুনুর রশিদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. আবুল হাসনাত, মো. মাসুদ কাজী ও মো. আবুল কালাম আজাদ।

এছাড়া অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সেলিম মজুমদার এবং সহ অর্থ সম্পাদক মো. শামছুল হক। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জাকির হোসেন মুন্সি এবং সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল করিম। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. লোকমান হোসেন গাজী। দপ্তর সম্পাদক হয়েছেন মো. রফিক মিয়া। সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন মো. দেলোয়ার হোসেন প্রধান। শিক্ষা সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিছবাহ উদ্দিন রনি এবং গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. আমির হোসেন খান।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গাজী মো. জহিরুল ইসলাম, মো. আলী আশরাফ পাটোয়ারী, মো. তাজুল ইসলাম সরকার, মোছা. রুনা সুলতানা, মো. আবু ইউসুফ, মো. ইসমাইল মিয়াজী, মো. রিয়াদ হোসেন, মো. নেয়ামত খান, মো. ছাত্তার সরকার, মো. আব্দুর রহিম, ফরিদ আহমেদ এবং শাহাদাত হোসেন।

সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. এস. এম. সাইফুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. আবু জাফর ব্যাপারী এবং প্রকৌশলী আব্দুল কাদের মুজাহিদ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও সমিতির সভাপতি গাজী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মহসিন ভূঁইয়া ও প্রকৌশলী আবুল হাসনাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির আহ্বায়ক শাহ মো. ফজলে আজিম পাটোয়ারী।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এস. এম. সাইফুল ইসলামসহ বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন ভূঁইয়া, জাকির হোসেন, বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, পুলিশ সুপার শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, মির্জা মো. হারুনুর রশিদ এবং প্রকৌশলী আব্দুল হক মিয়াজীসহ অনেকে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মেধাবী সন্তানদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়। পাশাপাশি লটারি বিজয়ী একজন সদস্যকে সংগঠনের পক্ষ থেকে বিমানের দুটি টিকিট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. রায়হান গাজী। পরে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শাহ আলম।

আয়োজকরা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত চাঁদপুর জেলার মানুষকে এক সুতোয় গেঁথে পারস্পরিক সহযোগিতা, সামাজিক বন্ধন এবং মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

মানুষ মানুষের জন্য এই চেতনা থেকেই সংগঠনটির পথচলা। দূর শহরে থেকেও জন্মভূমির টানে একে অন্যের পাশে দাঁড়ানোর এই উদ্যোগই প্রমাণ করে, ভালোবাসা ও মানবিকতার বন্ধন কখনও দূরত্ব মানে না।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন