বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমস্থানীয় সংবাদশেষ রক্তবিন্দু দিয়ে হলেও জনগণের প্রত্যাশা পূরণ করব, বললেন এমপি তাহসিনা রুশদির লুনা

শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জনগণের প্রত্যাশা পূরণ করব, বললেন এমপি তাহসিনা রুশদির লুনা

icon
দর্পণ টিভি লন্ডন
শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জনগণের প্রত্যাশা পূরণ করব, বললেন এমপি তাহসিনা রুশদির লুনা

সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন। তিনি বলেন, জনগণ যে বিশ্বাস ও আস্থা নিয়ে তাকে নির্বাচিত করেছেন, সেই বিশ্বাস রক্ষা করতে তিনি নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করবেন।

বৃহস্পতিবার ৫ মার্চ বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যে প্রত্যাশা নিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, সেই প্রত্যাশা পূরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের সহযোগিতা ও সমর্থন থাকলে এলাকার উন্নয়ন ও কল্যাণমূলক কাজ বাস্তবায়ন আরও সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে এমপি লুনা বলেন, দিন বদলের অঙ্গীকার নিয়ে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় খুব শিগগিরই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কার্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ড সহ্য করা হবে না। সরকারি বা বেসরকারি জায়গা দখল, চাঁদাবাজি এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সিলেট ২ আসনের মানুষের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে এবং ইলিয়াস আলীর রেখে যাওয়া উন্নয়নের ধারা বজায় রাখতে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি এম আছকির আলী এবং জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাইসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। শেষে সমন্বয়ক মাওলানা মাহমুদ হোসেন দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

ইফতার ও দোয়া মাহফিলে বিপুলসংখ্যক স্থানীয় নেতা কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান শুধু ইফতার ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের এক অনন্য প্রকাশ।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন