বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › শিক্ষা › এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি আদেশ জারি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি আদেশ জারি

icon
দর্পণ টিভি লন্ডন
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি আদেশ জারি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন ও ভাতার সরকারি আদেশ জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ আদেশ জারি করে।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সরকারের ঘোষণার আলোকে বেতনের সঙ্গে সাড়ে ৭ শতাংশ হারে ন্যূনতম দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা যুক্ত করা হয়েছে। এ আদেশের আওতায় মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

বর্তমানে দেশে ১৯ হাজার ৮২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। এর মধ্যে স্কুল রয়েছে ১৭ হাজার ২০৩টি এবং কলেজ রয়েছে ২ হাজার ৬২২টি। এসব প্রতিষ্ঠানে মোট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন।

ডিসেম্বর মাসের প্রথম ধাপে স্কুল পর্যায়ে ৩ লাখ ১২ হাজার ২২২ জন এবং কলেজ পর্যায়ে ৮৮ হাজার ৩৪ জন শিক্ষক-কর্মচারীর বেতন ও ভাতার জন্য সরকারি আদেশ জারি করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের লট ১-এর বেতন ও ভাতাদির সরকারি অংশ হিসেবে মোট ১ হাজার ৩৫ কোটি ২৩ লাখ ৪২৭ টাকা ৪ পয়সা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রেরণের জন্য সরকারি মঞ্জুরি প্রদান করা হলো।

এর আগে শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতার প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা কার্যকর করতে সরকারি আদেশ জারি করা হলো।