বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমস্থানীয় সংবাদকবি নজরুল অডিটরিয়ামের নাম বদলে ফের এম সাইফুর রহমান অডিটরিয়াম করার সিদ্ধান্ত

কবি নজরুল অডিটরিয়ামের নাম বদলে ফের এম সাইফুর রহমান অডিটরিয়াম করার সিদ্ধান্ত

icon
মো: রহমত আলী
কবি নজরুল অডিটরিয়ামের নাম বদলে ফের এম সাইফুর রহমান অডিটরিয়াম করার সিদ্ধান্ত

সিলেট নগরের রিকাবীবাজারে অবস্থিত কবি নজরুল অডিটরিয়ামের নাম পুনরায় সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের নামে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার ৩ মার্চ সিলেট সফরকালে অডিটরিয়াম পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মীর শাহে আলম আলম এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে অবহেলা ও জরাজীর্ণ অবস্থায় থাকা মিলনায়তনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংস্কার কাজের জন্য ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, নতুন বরাদ্দ এম সাইফুর রহমান অডিটরিয়াম নামেই দেওয়া হবে এবং নামফলক দৃশ্যমানভাবে স্থাপন করতে হবে, যাতে সাধারণ মানুষের চোখে পড়ে।

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমানে মিলনায়তনটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় থাকায় যথাযথ তদারকি সম্ভব হচ্ছে না। এটি সিটি করপোরেশনের আওতায় আনা হলে ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে তিনি মত দেন। এ প্রস্তাবে মন্ত্রী সম্মতি জানান।

ঐতিহাসিক প্রেক্ষাপটে জানা যায়, শুরুতে মিলনায়তনের নাম ছিল সিলেট অডিটরিয়াম। পরবর্তীতে চারদলীয় জোট সরকারের আমলে সংস্কারের পর তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য এম সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে নাম পরিবর্তন করে কবি নজরুল অডিটরিয়াম রাখা হয়। প্রায় দুই দশক পর আবারও নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলো।

নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হলে অডিটরিয়ামটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন প্রাণ সঞ্চার করবে।

একটি নগরের সাংস্কৃতিক অবকাঠামো শুধু অনুষ্ঠান আয়োজনের স্থান নয়, এটি ইতিহাস ও স্মৃতির ধারক। উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে এই মিলনায়তন যেন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে নতুন অধ্যায় রচনা করতে পারে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন