রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআইন আদালতনাকে হাত দিয়ে সবাই চলে যায়, ওসি রতন শেখ পিপিএম-এর নেতৃত্বে পাগলীর লাশ উদ্ধারে এগিয়ে আসে পুলিশ

নাকে হাত দিয়ে সবাই চলে যায়, ওসি রতন শেখ পিপিএম-এর নেতৃত্বে পাগলীর লাশ উদ্ধারে এগিয়ে আসে পুলিশ

icon
দর্পণ টিভি লন্ডন
নাকে হাত দিয়ে সবাই চলে যায়, ওসি রতন শেখ পিপিএম-এর নেতৃত্বে পাগলীর লাশ উদ্ধারে এগিয়ে আসে পুলিশ

সুনামগঞ্জ শহরের ব্যস্ততম ট্রাফিক পয়েন্ট এলাকায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধা নারীর মরদেহ ঘিরে যখন সাধারণ মানুষের মধ্যে ছিল অবহেলা ও অনীহা, তখন দায়িত্ববোধ ও মানবিকতার উদাহরণ তৈরি করে এগিয়ে আসে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট এলাকায় এক বৃদ্ধা নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি দেখে অনেকেই নাকে হাত দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে একজন দায়িত্বশীল সাংবাদিক বিষয়টি সুনামগঞ্জ সদর মডেল থানায় অবহিত করলে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে।

অফিসার ইনচার্জ রতন শেখ পিপিএম-এর নেতৃত্বে, এসআই নুরুজ্জামানকে সঙ্গে নিয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পেশাদারিত্ব, সতর্কতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধার কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন সাব ইন্সপেক্টর নুরুজ্জামানসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ পিপিএম বলেন, একজন মানুষ জীবিত থাকুক বা মৃত অবস্থায় থাকুক, তার মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও পুলিশের নৈতিক দায়িত্ব। কোনো মানুষ অবহেলিত অবস্থায় পড়ে থাকলে পুলিশ কখনো দায় এড়াতে পারে না। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আইনানুগ ও মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মরদেহ উদ্ধারের ব্যবস্থা নিয়েছি।

পুলিশ জানায়, নিহত নারী হিন্দু ধর্মাবলম্বী এবং তার বয়স আনুমানিক ৬০ বছরের বেশি। স্থানীয়ভাবে জানা গেছে, তিনি প্রায় ১০ বছর ধরে ওই ট্রাফিক পয়েন্ট এলাকায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করতেন এবং ফুটপাতেই তার বসবাস ছিল। দীর্ঘদিন এলাকায় অবস্থান করলেও তার নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

মরদেহ উদ্ধারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআই পুলিশের সহায়তা চাওয়া হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এই ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের দায়িত্বশীল ভূমিকা সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে ওসি রতন শেখ পিপিএম-এর নেতৃত্বে পুলিশের দ্রুত ও পেশাদার উদ্যোগ মানবিক দায়িত্ব পালনের একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।