সিলেটের কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৭ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ফেসওয়াশ ও রেজার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়।
রোববার (১৮ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিদারা এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে সীমান্তবর্তী ওই এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য দেখতে পান বিজিবির সদস্যরা। পরে সেখান থেকে ভারতীয় পন্ডস ফেসওয়াশ ৫৩৫ পিস এবং জিলেট গার্ড রেজার ৩৭ হাজার ৭৪৫টি জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মোট সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ পণ্য প্রবেশ রোধ এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বালিদারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে জকিগঞ্জ ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজিবি আরও জানায়, জব্দকৃত ভারতীয় পণ্যগুলো সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।