মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমস্থানীয় সংবাদবিশ্বনাথে ইলিয়াস আলীর সন্ধান আন্দোলনে নিহতদের পরিবারে খোঁজ নিলেন আবরার ইলিয়াস

বিশ্বনাথে ইলিয়াস আলীর সন্ধান আন্দোলনে নিহতদের পরিবারে খোঁজ নিলেন আবরার ইলিয়াস

icon
দর্পণ টিভি লন্ডন
বিশ্বনাথে ইলিয়াস আলীর সন্ধান আন্দোলনে নিহতদের পরিবারে খোঁজ নিলেন আবরার ইলিয়াস

বিশ্বনাথে ২০১২ সালের ২৩ এপ্রিল বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আন্দোলনে নিহত সেলিম, মনোয়ার ও জাকিরের পরিবারকে আজও ভুলে যায়নি ইলিয়াস পরিবার। সম্প্রতি ওই পরিবারগুলোর খোঁজখবর নেন ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

২০১২ সালের এপ্রিলে বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর সিলেটসহ বিভিন্ন এলাকায় তাঁর সন্ধানের দাবিতে আন্দোলন শুরু হয়। আন্দোলন চলাকালে সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের তিন কর্মী নিহত হন।

নিহতরা হলেন যুবদল নেতা মনোয়ার হোসেন, ছাত্রদল নেতা সেলিম আহমদ এবং রিকশাচালক ও বিএনপি সমর্থক জাকির হোসেন। ইলিয়াস আলী গুম হওয়ার পরবর্তী এক সপ্তাহজুড়ে বিশ্বনাথে আন্দোলন ব্যাপক সহিংসতায় রূপ নেয়। আন্দোলনের মূল দাবি ছিল নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান এবং তাঁর নিরাপদ প্রত্যাবর্তন।

সম্প্রতি নিহতদের পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। এ সময় তিনি শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

পরিবারগুলোর সদস্যরা জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রিয়জন হারানোর বেদনা এখনো কাটেনি। তারা ন্যায়বিচার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকায় নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। এরপর সারা দেশে তাঁর সন্ধানের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলীয় নেতাকর্মীরা।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন