রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমসাহিত্যবাংলা একাডেমিতে বাংলাদেশ পোয়েটস ক্লাবের ২৮ বছর পূর্তি উদযাপন

বাংলা একাডেমিতে বাংলাদেশ পোয়েটস ক্লাবের ২৮ বছর পূর্তি উদযাপন

icon
দর্পণ টিভি লন্ডন
বাংলা একাডেমিতে বাংলাদেশ পোয়েটস ক্লাবের ২৮ বছর পূর্তি উদযাপন

বাংলা একাডেমির কবি আল মাহমুদ কর্ণারে মঙ্গলবার ৬ জানুয়ারি বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বাংলাদেশ পোয়েটস ক্লাবের ২৮ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পোয়েটস ক্লাবের কো-চেয়ারম্যান কবি ডক্টর শহীদুল্লাহ আনসারী এবং মহাপরিচালক কবি ডক্টর সাহেদ মন্তাজের যৌথ সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পরিচালক অধ্যাপক মিলন রায়। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

প্রধান আলোচকের বক্তব্যে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর অধ্যাপক ড. জমির হোসেন বলেন, সাহিত্যচর্চার মাধ্যমে সমাজের ভেদাভেদ, বৈষম্য ও অসংগতি দূর করা সম্ভব। তিনি বলেন, যারা নিরলসভাবে সাহিত্য সাধনা করেছেন, ইতিহাসে তারাই স্মরণীয় হয়ে আছেন। দীর্ঘ ২৮ বছর ধরে নানা চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ পোয়েটস ক্লাবকে একটি সক্রিয় ও সুপ্রতিষ্ঠিত সাহিত্য সংগঠনে পরিণত করার জন্য তিনি সংগঠনের নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অভিনেতা আবদুল আজিজ ও সংগীতগুরু জাকির হোসেন আখের।

বিশেষ অতিথির বক্তব্য দেন মানবাধিকারকর্মী ও সাংবাদিক এটিএম মমতাজুল করিম এবং কবি সংগঠক নজরুল ইসলাম বাঙালি। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন গীতিকবি ঢালী মোহাম্মদ দেলোয়ার, নির্বাহী পরিচালক বাংলাদেশ পোয়েটস ক্লাব। আরও বক্তব্য দেন কবি ও লেখক মুহাম্মদ মনিরুজ্জামান, যশোর জেলা সভাপতি কবি নাহিন ফেরদৌস, নবাব সালেহ আহমদ, জান্নাতুল ফেরদৌসী কৃষ্ণকলি, আফরোজা জেসমিন এবং ময়মনসিংহ জেলা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কবি রুহুল আমিন বাদল।

অনুষ্ঠানে প্রায় চল্লিশজন কবি কবিতা পাঠ করেন। এ সময় বাংলাদেশ পোয়েটস ক্লাবের মহাপরিচালক কবি ডক্টর সাহেদ মন্তাজ ২০২৬, ২০২৭ ও ২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগর ও ঢাকা জেলা কমিটির খসড়া তালিকা ঘোষণা করেন।

ঢাকা মহানগর কমিটিতে সভাপতি হিসেবে কবি ফারুক প্রধান, সহ-সভাপতি হিসেবে গীতিকবি আব্দুল গণী ভূইয়া, কবি নবাব সালেহ আহমদ, কবি আলোক বড়ুয়া ও কবি মেহের নিগার চঞ্চল, সাধারণ সম্পাদক হিসেবে কবি ডা. জান্নাতুল ফেরদৌসী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আফরোজা জেসমিন ও মো. সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে কবি রবিউল সরকার রবি মনোনীত হন। অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের নামও সভায় ঘোষণা করা হয়।

ঢাকা জেলা ও বিভাগীয় কমিটিতে সভাপতি হিসেবে কবি আতাউল ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক হিসেবে কবি সুবর্ণা অধিকারী মনোনীত হন। এ কমিটির অন্যান্য পদেও বিভিন্ন কবি ও সাহিত্যকর্মীদের দায়িত্ব প্রদান করা হয়। বাকি পদের তালিকা পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের চাদর, উত্তরীয় ও গোল্ডেন মেডেল প্রদান করা হয়। পাশাপাশি নবনির্বাচিত ঢাকা মহানগর ও ঢাকা জেলা কমিটির সদস্যদের উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। এছাড়া পোয়েটস ক্লাবের গোল্ডেন সিস্টার্স হিসেবে চারজন কবিকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সাহিত্যিক আলোচনা, কবিতা পাঠ ও সাংগঠনিক ঘোষণার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আরও খবর
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, উন্মোচিত হলো দুটি কাব্যগ্রন্থ
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন, উন্মোচিত হলো দুটি কাব্যগ্রন্থ
বিশ্ব কবিমঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন, দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
বিশ্ব কবিমঞ্চে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন, দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
লন্ডনে প্রকাশক আদিত্য অন্তরের সম্মানে কবি ও লেখকদের প্রীতি আড্ডা
লন্ডনে প্রকাশক আদিত্য অন্তরের সম্মানে কবি ও লেখকদের প্রীতি আড্ডা
বাংলামেইলের উদ্যোগে লন্ডনে ‘ঈদসংখ্যা সংস্কৃতি: বাঙালির উৎসব ও সৃজনধারা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলামেইলের উদ্যোগে লন্ডনে ‘ঈদসংখ্যা সংস্কৃতি: বাঙালির উৎসব ও সৃজনধারা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
কবি জাহানারা মাহবুবকে স্মরণে চট্টগ্রামে আবেগঘন সভা
কবি জাহানারা মাহবুবকে স্মরণে চট্টগ্রামে আবেগঘন সভা
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর আয়োজিত বৈশাখী কবিতা উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন
বাংলা একাডেমিতে লন্ডন প্রবাসী সাংবাদিক ও লেখক রহমত আলীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন