মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
সাম্প্রতিক
সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন জৈন্তাপুরে পুলিশের সফল অভিযান, ভারতীয় জিরা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ রান্নার সময় সবুজ হলো গরুর মাংস, কারণ জানতে পরীক্ষার দাবি এসিল্যান্ড পদে নিয়োগের প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা এসএসসির ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত, প্রস্তুতি শেষ হতে পারে ২৮ জুলাই আটকের সময় সরকার পতনের কথা বলেছেন পুলিশ সদস্য, রাহুল গান্ধীর দাবি জ্বালানি তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, পর্যাপ্ত মজুদ ও নতুন আমদানির তথ্য জানাল সরকার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায় নিয়ে জল্পনা, এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজধানীর ১২০ মোড়ে চালু হচ্ছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ডা. জুবাইদার এইচএসসির রুটিন পরিবর্তনের বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড হজযাত্রীদের জন্য সুখবর, কমল বিমান ভাড়া
হোমআজকের শীর্ষ সংবাদইসরায়েলকে হুঁশিয়ার করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী

ইসরায়েলকে হুঁশিয়ার করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী

icon
অনলাইন ডেস্ক
ইসরায়েলকে হুঁশিয়ার করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) অভিযোগ করেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘প্রস্তাব ১৭০১’-এর স্পষ্ট লঙ্ঘন। বৃহস্পতিবার মারাউনাহ, মাজাদেল ও বারাশিত এলাকায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মিশনটি। শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এক বিবৃতিতে ইউনিফিল জানায়, “এসব কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদ প্রস্তাব ১৭০১-এর স্পষ্ট লঙ্ঘন। আমরা ইসরায়েলি সেনাবাহিনীকে বিদ্যমান লিয়াজোঁ ও সমন্বয় ব্যবস্থাগুলো মেনে চলার জন্য আহ্বান জানাই।” একই সঙ্গে লেবাননের বিভিন্ন পক্ষকে এমন কোনো উত্তেজনাকর প্রতিক্রিয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়, যা পরিস্থিতি আরও জটিল করতে পারে।


২০০৬ সালে গৃহীত হয় ‘প্রস্তাব ১৭০১’। এতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বৈরিতা বন্ধ এবং ব্লু লাইন থেকে লিতানি নদী পর্যন্ত নিরস্ত্রীকৃত অঞ্চল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। গত বছরের অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলকে চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নেওয়ার কথা ছিল, তবে দেশটি পাঁচটি সীমান্ত চৌকিতে সেনা উপস্থিতি বজায় রেখেছে।


ইউনিফিল আরও জানায়, গতরাতে টহলের সময় বিন্ত জবেইল এলাকায় ছয় ব্যক্তি তিনটি মোটরবাইকে করে তাদের একটি গাড়ির কাছে আসে। তাদের মধ্যে একজন গাড়ির পেছনের দিকে তিনটি গুলি ছোড়ে। এতে কেউ আহত হয়নি।