মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব : মুফতি আমির হামজা

৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব : মুফতি আমির হামজা

icon
দর্পণ টিভি লন্ডন
৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব : মুফতি আমির হামজা

বিরোধী দলের ৭৯ সংসদ সদস্য নিয়ে সরকারি দলের ২১১ সংসদ সদস্যকে ‘তীরের মতো সোজা’ করে রাখার মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

শুক্রবার কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, চরমোনাইয়ের একজনসহ মোট ৭৯ জন বিরোধী সংসদ সদস্য রয়েছেন এবং বাকি ২১১ জন সরকারি দলের। এই ৭৯ জন মিলে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন অন্যরা সঠিক পথে থাকে।

তিনি আরও বলেন, কেউ যদি দায়িত্বে অবহেলা করে বা অন্যায় করে, তাহলে সংসদের ভেতরে কিংবা বাইরে—সব জায়গায় তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

ন্যায়বিচারের প্রসঙ্গে তিনি বলেন, নিজের দল বা অন্য দলের মধ্যে পার্থক্য না করে সবার ক্ষেত্রেই সমানভাবে বিচার নিশ্চিত করা উচিত। চাঁদাবাজি বা অন্যায় যেই করুক, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

মুফতি আমির হামজা বলেন, তিনি শুধু ভোটদাতাদের নয়, পুরো এলাকার মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান। সবাইকে নিজের আপনজন মনে করে আগামী পাঁচ বছর দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি।

এর আগে সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এমপি হিসেবে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।