মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়আমার আব্বুই সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ, বাবাকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট

আমার আব্বুই সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ, বাবাকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট

icon
দর্পণ টিভি লন্ডন
আমার আব্বুই সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ, বাবাকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন তার মেয়ে জাইমা রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাবার ব্যক্তিত্ব, আদর্শ ও কর্মনিষ্ঠার প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থা প্রকাশ করেন তিনি।

শুক্রবার ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে জাইমা রহমান বলেন, শৈশবে সন্তানের কাছে বাবা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠেন এবং জীবনের গুরুত্বপূর্ণ প্রেরণার উৎস হয়ে থাকেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি উল্লেখ করেন, তার বাবা তার দেখা সবচেয়ে পরিশ্রমী ও দায়িত্বশীল মানুষ। জীবনের যেকোনো পরিস্থিতিতে তিনি বাবার ওপর নির্ভর করতে পারেন বলেও জানান।

পোস্টে তিনি আরও বলেন, দেশের প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতাই তার বাবাকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ শিগগিরই তার বাবার এই গুণাবলির প্রতিফলন প্রত্যক্ষ করতে পারবে।

জাইমা রহমানের মতে, নেতৃত্বগুণ, নিষ্ঠা ও দেশপ্রেম একজন নেতাকে প্রকৃত অর্থে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে, আর সেই গুণাবলিই তার বাবাকে একজন দায়িত্বশীল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করবে।

পারিবারিক ভালোবাসা, বিশ্বাস ও আদর্শের এমন প্রকাশ শুধু ব্যক্তিগত অনুভূতিই নয়, এটি ভবিষ্যতের প্রতি এক আশাবাদের প্রতিচ্ছবিও হয়ে ওঠে, যা মানুষকে নতুন করে ভাবতে শেখায়।